WhatsApp-এর নতুন ফিচার, ভিডিয়ো কলের সময় বাজবে মিউজ়িক! – Bengali News | WhatsApp Working On A New Feature Where Users Can Share Music Playing On Their Device
WhatsApp বিশ্বের সর্বাধিক ব্যবহৃত মেসেজিং অ্যাপ। বিভিন্ন সময়ে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি তাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীর সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে আকর্ষণীয় ফিচার রোলআউট করে। কয়েক দিন আগেই হোয়াটসঅ্যাপ এমন একটা ফিচার নিয়ে এসেছিল, যার মাধ্যমে ব্যবহারকারীরা ফোন নম্বর ছাড়াই কানেক্ট করতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারীর চোখে যাতে বেশি চাপ না পড়ে, তার জন্য ডার্ক মোডও নিয়ে আসা হয়েছে। এবার নতুন একটি রিপোর্ট থেকে জানা গেল, মেটার নিজস্ব প্ল্যাটফর্মটি গ্রাহকদের ভিডিয়ো কলিংয়ের জন্য মিউজ়িকও বাজাতে দেবে।
WABetaInfo-র একটি রিপোর্ট অনুযায়ী, WhatsApp তার ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও মজবুত করতে চলেছে একটি নতুন ফিচারের সাহায্যে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিয়ো কল চলাকালীন মিউজ়িক অডিও শেয়ার করতে পারবেন। ফলে গ্রুপ কলই হোক বা ওয়ান অন ওয়ান সবক্ষেত্রেই ভিডিয়ো কলিংয়ের অভিজ্ঞতা আরও মধুর হবে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ফিচারটি আপাতত টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে। একজন অংশগ্রহণকারী যখন ভিডিয়ো কল চলাকালীন তাঁর স্ক্রিন শেয়ার করেন, সে সময় মিউজ়িক প্লে করতে পারেন ডিভাইস থেকে এবং সেই কলেই মিউজ়িকটি সরাসরি বাজতে থাকবে। এক্ষেত্রে মনে রাখা জরুরি যে, এই ফিচারটি শুধুই ওয়ান অন ওয়ান কলে সীমাবদ্ধ নয়। গ্রুপ ভিডিয়ো কলের ক্ষেত্রেও ফিচারটি লাগু হবে।
এই খবরটিও পড়ুন
এই ফিচারের আর একটি সুবিধা হল, কল চলাকালীন ব্যবহারকারীরা একে অপরের ভিডিয়ো দেখতে পাবেন, শেয়ারও করতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ভিডিয়ো প্লেব্যাক এক্সপিরিয়েন্স সিঙ্ক্রোনাইজ় করে রাখতে পারবেন। ভার্চুয়াল মুভি ওয়াচিং থেকে শুরু করে অনলাইন সেশন-সহ আরও নানাবিধ কনটেন্ট শেয়ারিং অ্যাক্টিভিটি এর মাধ্যমে করা যাবে।