Kalna: শ্বশুর-জামাইয়ের ঝামেলা, ছোটখাট যুদ্ধভূমি তৈরি হল কালনায় - Bengali News | Kalna: Chaos in Kalna, Father in Law and Son in law beating each other - 24 Ghanta Bangla News
Home

Kalna: শ্বশুর-জামাইয়ের ঝামেলা, ছোটখাট যুদ্ধভূমি তৈরি হল কালনায় – Bengali News | Kalna: Chaos in Kalna, Father in Law and Son in law beating each other

কালনা: কারোর হাতে দা, কারোর হাতে বাঁশ, কেউ আবার কাটারি। না কোনও রাজনৈতিক সংঘর্ষ নয়। শ্বশুর-জামাইয়ের মধ্যে দ্বন্দ্ব আর তা থেকে একে অন্যের উপর চড়াও হয়। যার জেরে আহত দু’পক্ষের দশজন। কালনা থানার অন্তর্গত নান্দাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘুঘুডাঙা গ্রামের ঘটনা।

জানা গিয়েছে,শ্বশুর নাজিবুল শেখের কাছ থেকে প্রায় ১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন জামাই সেলিম শেখ ও তাঁর আত্মীয়। তবে সেই টাকা ফেরানো তো দূর, উল্টে তা না দিয়ে স্ত্রীর উপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে জামাইয়ের বিরুদ্ধে। এরপর জামাই সেলিম শেখের অভিযোগ, আজ সকালে দুপক্ষই একে অপরের দিকে চড়াও হয়। ব্যাপক মারধর করে। মেয়ের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, জামাই দলবল এনে তাদের বাড়ির লোকেদের উপর আক্রমণ চালিয়েছে। আবার মেয়ের শ্বশুরবাড়ির দাবি, তাঁদের উপর চড়াও হয়েছে বাপের বাড়ির লোকজন। মারধর করা হয়েছে জামাইকেও। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেছে।

শ্বশুরের আত্মীয় বলেন, “জামাইয়ের কাছ থেকে পয়সা পাই। সেই টাকা চাইতে গিয়েই মেরেছে।” অপরদিকে জামাই বলেন, “শ্বশুর-জামাইয়ের ঝামেলা। জামাইকে ফোন করে ডেকে মারধর। আমরা আটকাতে গিয়ে মার খেতে হয়েছে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *