Kalna: 'চোর-চোর' শব্দ শুনে ছুটে এসেছিলেন শুধু, ভয়ঙ্কর বিভীষিকার সাক্ষী থাকলেন সঞ্জয় - Bengali News | Kalna: One Thief Attack with Knife on Person in Kalna Purba Bardhaman - 24 Ghanta Bangla News
Home

Kalna: ‘চোর-চোর’ শব্দ শুনে ছুটে এসেছিলেন শুধু, ভয়ঙ্কর বিভীষিকার সাক্ষী থাকলেন সঞ্জয় – Bengali News | Kalna: One Thief Attack with Knife on Person in Kalna Purba Bardhaman

Spread the love

আহত সঞ্জয় প্রামাণিক
Image Credit source: Tv9 Bangla

কালনা: ঘরের ভিতরেই ছিলেন ব্যক্তি। সেই সময় হঠাৎ ‘চোর-চোর’ বলে চিৎকার। সেই শব্দ শুনেই বাড়ির বাইরে চলে আসনে এক ব্যক্তি। আর তাঁকে দেখেই ছুড়ির আঘাত করল চোর। গুরুতর জখম অবস্থায় তিনি এখন কালনা হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি।

আহত ওই ব্যক্তির নাম সঞ্জয় প্রামাণিক। তাঁর বাড়ি কালনার মছলন্দপুর এলাকায়। ঘটনাটি গতকাল রাতের। জানা গিয়েছে স্থানীয় সিদ্ধেশ্বরীতলা এলাকায় একটি চায়ের দোকান রয়েছে। সেখানেই চা খেতে আসেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যেই কারোও বাইক রাখা ছিল সেখানে। অভিযুক্ত যুবক সেখান থেকে মোটরবাইকটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে দেখতে পেয়েই মানুষদের তার পিছু ধাওয়া করে।

এবার তখন ঘরের ভিতরেই ছিলেন সঞ্জয়বাবু। ‘চোর চোর’ আওয়াজে সঞ্জয় বাড়ির বাইরে পা রাখেন। আর তখন সামনে চলে আসে অভিযুক্ত যুবক। এরপর কিছু বুঝে ওঠার আগে তার দুহাতে ছুরি দিয়ে আঘাত করে সঞ্জয়বাবুকে।

ততক্ষণে গ্রামবাসীদের হাতে ধরা পরে যায় সে। গণধোলাই দিয়ে পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেয় ওই স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত যুবককে ভর্তি করা হয় কানলা হাসপাতালে। যদিও গতকাল গভীর রাতে তাঁকে সেখান থেকে বর্ধমান স্থানান্তরিত করে দেওয়া হয়। এ প্রসঙ্গে সঞ্জয়বাবু বলেন, “শনিবার বেলা বারোটা নাগাদ ঘটনাটা ঘটেছে। আমি কিছু বুঝে ওঠার আঘেই আক্রমণ করে আমার উপর।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *