Shankar Adhya: চানাচুর ব্যবসায়ীকে চমকে লাইসেন্সই কেড়ে নিয়েছিলেন শঙ্কর, মারাত্মক সব অভিযোগ – Bengali News | Various allegation against former Bongaon municipality chairman shankar adhya
তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। Image Credit source: TV9 Bangla
১৯৯৫ সালের ঘটনা। সিপিএমের পুরবোর্ড বনগাঁয়। পুরসভার যাতে আয় বাড়ে, সে কথা মাথায় রেখেই পার্কিং নির্মাণ করা হয়। অভিযোগ, শঙ্কর আঢ্য সেই পার্কিংয়ের সিস্টেম ভেঙে ট্রাক যাওয়ার ব্যবস্থা করেন পেট্রাপোলে। বদলে নিতেন মোটা টাকা। বিশেষ রসিদ দেওয়া হতো এই টাকার বদলে। ট্রাক পিছু অতিরিক্ত ১০-১৫ হাজার দিতে হতো বলেও অভিযোগ।
অন্যদিকে বনগাঁর মুস্তাফিপাড়ার এক চানাচুর ব্যবসায়ী প্রতিবাদ করে শঙ্কর আঢ্যর রোষের মুখে পড়েছিলেন বলেও অভিযোগ। ওই ব্যবসায়ী বিপুল বোস বলেন, “আমি অন্যায়ের প্রতিবাদ করায় ব্যবসা বন্ধ করে দিল। আমার কাছে এসে একদিন প্ল্যান চাইছে। কিন্তু আমার টালির চালের ঘর। তার আবার প্ল্যান কীসের? তারপর গায়ের জোর খাটিয়ে আমার ট্রেড লাইসেন্স আটকে রেখে দিল। অনেকে বলেছিল, ওর কাছে গিয়ে নত হতে। আমি যাইনি।” যদিও ওই ব্যবসায়ী জানান, নতুন চেয়ারম্যান গোপাল শেঠ আসার পর তিনি আবার সমস্ত কাগজপত্র ফেরত পান।