Video: প্রসেনজিতের পুত্রের হাত ধরলেন ঐন্দ্রিলা, পাত্তাই দিলেন না প্রেমিক অঙ্কুশকে, 'খুবই অন্ধকার বিষয়...' - Bengali News | Actress oindrila sen helds the hands of trisanjit Chatterjee leaving the hand of long term boyfriend ankush hazra - 24 Ghanta Bangla News
Home

Video: প্রসেনজিতের পুত্রের হাত ধরলেন ঐন্দ্রিলা, পাত্তাই দিলেন না প্রেমিক অঙ্কুশকে, ‘খুবই অন্ধকার বিষয়…’ – Bengali News | Actress oindrila sen helds the hands of trisanjit Chatterjee leaving the hand of long term boyfriend ankush hazra

Spread the love

অঙ্কুশ হাজরা (বাঁ দিকে), প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষাণজিতের হাত ধরে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।

ঐন্দ্রিলা সেন এবং অঙ্কুশ হাজরা। দুই তারকা অভিনেতার সম্পর্ক আজকের নয়। অনেকগুলো বছর ধরে প্রেমের সম্পর্ক তাঁদের। একে-অপরের সুখ-দুঃখের সঙ্গী তাঁরা। কিন্তু হঠাৎ কী যেন হল? অঙ্কুশের হাত ছেড়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষাণজিতের হাত ধরলেন ঐন্দ্রিলা। নেটমহলে ছিছিক্কার পড়ে গেল। কোথায় ঘটেছে এই ঘটনা, জানেন? ঠিক কী ঘটেছে?

সম্প্রতি মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর জুটি হিসেবে ৫০তম ছবি ‘অযোগ্য’। ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে আমন্ত্রণ পেয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। লাল রঙের একটি লং ড্রেস পরে স্ক্রিনিংয়ে এসেছিলেন ঐন্দ্রিলা। কিন্তু এ কী! অঙ্কুশের পাশে থেকেও কেমন যেন আরও আরও ছাড়ো ছাড়ো ভাব ঐন্দ্রিলার। প্রেমিককে ভুলে প্রসেনজিতের সুদর্শন পুত্র তৃষাণজিতের হাত ধরে থাকতে দেখা যায় ঐন্দ্রিলাকে।

এই খবরটিও পড়ুন

এই ভিডিয়ো জ্বলজ্বল করছে ঐন্দ্রিলা এবং অঙ্কুশ উভয়ের ইনস্টাগ্রাম প্রোফাইলেই। ভিডিয়ো পোস্ট হতেই নিন্দুকদের কটূ মন্তব্যে ছয়লাপ। একজন তৃষাণজিৎকে গুলিয়ে ফেলেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পুত্র অভিমন্যুর সঙ্গে। তিনি লিখেছেন, “তা অঙ্কুশের হাত ছেড়ে শ্রাবন্তীর ছেলের হাত ধরতে গেলে কোন দুঃখে?” তাঁর ভুল সংশোধন করে অন্য একজন লিখেছেন, “প্রসেনজিতের ছেলে এটা…।” ব্যক্তি প্রত্যুত্তরে লিখেছেন, “এটা অন্ধকার ব্যাপার।” এ সব চলছে যখন এক নেটিজ়েন ঢাল হয়ে লিখেছেন, “সব কিছুকে বিকৃত করতে হবে নাকি? কোনওদিনও কোনও বন্ধু আপনার হাত ধরেনি?”

এই ভিডিয়োতে তৃষাণজিতের লুকের প্রশংসা করেছেন নেটিজ়েনরা। আগুনের ইমোজি পোস্ট করে লিখেছেন, “প্রসেনজিতের ছেলেকেও তো দেখতে সেই…।” অঙ্কুশকে সরাসরি ‘আই লাভ ইউ’ বলেছেন একজন। কিন্তু ঐন্দ্রিলাকে কটাক্ষই সহ্য করতে হয়েছে। নিন্দুকেরা লিখেই চলেন, “আগে বিক্রমের হাত ধরত। এখন তৃষাণজিতের হাত ধরে হাঁটছে মেয়েটা। ওইরকমই…”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *