অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তে জুলাই থেকেই মধ্যবিত্তের হাতে আসতে পারে অতিরিক্ত টাকা, জানুন বিস্তারিত - Bengali News | Budget 2024: Finance Minister Nirmala Sitharaman's This Decision can give More Money to Middle Class People - 24 Ghanta Bangla News
Home

অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তে জুলাই থেকেই মধ্যবিত্তের হাতে আসতে পারে অতিরিক্ত টাকা, জানুন বিস্তারিত – Bengali News | Budget 2024: Finance Minister Nirmala Sitharaman’s This Decision can give More Money to Middle Class People

Spread the love

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।Image Credit source: Twitter

নয়া দিল্লি: প্রতি বছরের মতো এ বছরও নিয়ম মাফিকই ফেব্রুয়ারি মাসে পেশ করা হয়েছিল বাজেট। কিন্তু সেই বাজেট পূর্ণাঙ্গ বাজেট ছিল না, অন্তর্বর্তী বাজেট। এবার লোকসভা নির্বাচনের পালা মিটতেই পেশ হতে চলেছে পূর্ণাঙ্গ  বাজেট। স্বাভাবিকভাবেই এই বাজেট নিয়েও সাধারণ মানুষের মনে প্রত্যাশা অনেক। সূত্রের খবর, এবারের বাজেট বিশেষভাবে জনমুখী হতে পারে।

অর্থ মন্ত্রক সূত্রে খবর, ২০২৪-২৫-র বাজেট জনমুখী হবে। এবারের বাজেটে আয়করের সীমা কমানোর মতো বড় পদক্ষেপ করতে পারে সরকার। সূত্র মারফত জানা গিয়েছে, যাদের আয় ১৫ থেকে ১৭ লক্ষ টাকার মধ্যে, তাদের ঘাড় থেকে আয়করের বোঝা কমানো হতে পারে। এতে বিশেষভাবে উপকৃত হবেন মধ্যবিত্তরা, তাদের হাতে আসবে অতিরিক্ত টাকা।

এতেই শেষ নয়। কেন্দ্রীয় সরকার আয়করের নিয়মেও বড় পরিবর্তন আনতে পারে।  বর্তমানে যে আয়কর স্ল্যাব রয়েছে, তাতে পরিবর্তন আনা হতে পারে। যদি আয়করে ছাড় বা আয়কর পরিকাঠামোয় পরিবর্তন করা হয়, তবে দেশের অর্থনীতিতে পরিবর্তন হতে পারে।

আগামী ১৮ থেকে ২২ জুলাইয়ের মধ্যে বাজেট পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার তরফে চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি ৭.২ শতাংশ হতে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *