Mushroom: গ্রাম বাংলার এই খাবার বয়সের চাকা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে – Bengali News | Eat Mushroom daily you will look more younger
একটি খাবার হল মাশরুম। ছত্রাকজাতীয় এই উদ্ভিদ গ্রামবাংলার মাঠে, ঘাটে, খড়ের চালে হয়ে থাকে। বর্ষাকালেই তা বেশি জন্মায়। এই মাশরুমে রয়েছে বিবিধ পুষ্টিগুণ। মাশরুমে রয়েছে এমন সব উপাদান, যা আপনাকে বহু বছর পর্যন্ত তরতাজা এবং নবীন রাখতে পারে।
বিভিন্ন প্রসাধনী দ্রব্যে যে সব উপাদানগুলি ব্যবহৃত হয়, তার মধ্যে অন্যতম হল মাশরুম। সেই মাশরুম যদি খেতে পারেন, তাহলে পাবেন একই উপকার। মাশরুম আপনার বয়সকে এখ ঝকটায় অনেকখানি কমিয়ে দিতে পারে। আপনাকে আরও সতেজ করে তুলতে সক্ষম এই ছত্রাক।
‘অয়েস্টার’ ও ‘শিতাকে’ মাশরুমে থাকে প্রচুর বিটা গ্লুকান যা এক ধরনের দ্রবণীয় ফাইবার। বিটা গ্লুকান কোলেস্টেরল কমায়, হার্ট ও ত্বক ভাল রাখে। অন্য দুই প্রজাতির মাশরুম হল ‘রেইশি ও ‘চাগা’ মাশরুম। চাগা মাশরুমকে অমরত্বের মাশরুমও বলা হয়। মূলত জাপান, কোরিয়া ও চিনে এই মাশরুম পাওয়া যায়। আমেরিকায় বিশাল কদর এর। ত্বককে আদ্র রাখে, শুষ্ক হতে দেয় না। স্বাভাবিকভাবেই এই মাশরুম খেলে ত্বকে বলিরেখা পড়ে না। আপনাকে অনেকটাই অল্প বয়স্ক দেখাবে।
মাশরুমে থাকে সেলেনিয়াম নামক অ্যান্টি-অক্সিড্যান্ট যা ‘ফ্রি র্যাডিক্যালের’ ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করে। হৃদ্রোগ এবং ক্যানসার-এর ঝুঁকি বাড়ায় এই ফ্রি র্যাডিক্যাল। মাশরুমে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরকে বার্ধক্যজনিত ক্ষয় থেকেও রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।