Howrah: হাওড়ার লোহার মার্কেটে ভয়ঙ্কর বিস্ফোরণ, ক্ষত বিক্ষত শ্রমিকরা - Bengali News | Howrah Terrible explosion in Howrah iron market, injured workers - 24 Ghanta Bangla News
Home

Howrah: হাওড়ার লোহার মার্কেটে ভয়ঙ্কর বিস্ফোরণ, ক্ষত বিক্ষত শ্রমিকরা – Bengali News | Howrah Terrible explosion in Howrah iron market, injured workers

Spread the love

হাওড়া: প্রচন্ড বিস্ফোরণে কেঁপে উঠল এশিয়ার সর্ববৃহৎ লোহার মার্কেট বজরংবালি। ঘড়িতে তখন ঠিক দুপুর দুটো কুড়ি বেলুড় থানার অন্তর্গত চিকিৎসক এস কে চ্যাটার্জি স্ট্রিট বজরং বালির ভিক্টরিয়া মার্কেটে মঙ্গলবার একটি লোহার কারখানা ও গোডাউনে সিলিন্ডার ফেটে আহত হন বেশ কয়েকজন শ্রমিক। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে কারখানা চত্বর। কর্মরত প্রায় চারজন শ্রমিক গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শ্রমিকরা। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারাই সেই জখম শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলুড় থানার পুলিশ ও দমকল কর্মীরা। জানা গিয়েছে, একটি সিলেন্ডার ব্যবহার করে লোহা কাটাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা।সেই সময় এই বিপত্তি ঘটে।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাওড়া কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর সদস্য রেয়াজ আহমেদ। এই কারখানায় শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষর উদাসীনতা নিয়ে তিনি উদ্বিগ্ন প্রকাশ করেন তিনি।স্থানীয় বাসিন্দা মেহতাব আনসারি জানান, যখন এই ঘটনা ঘটে তারপর কারখানা কর্তৃপক্ষ জখম শ্রমিকদের উদ্ধার করার বদলে অফিসে টালা লাগিয়ে চম্পট দেয়। বেশকিছুক্ষণ ক্ষত বিক্ষত অবস্থায় জখমরা মাটিতে পড়ে ছিলেন। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) বিশপ সরকার জানিয়েছেন তদন্ত শুরু করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তের স্বার্থে এখন ওই কারখানাটি সিল করে দেওয়া হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *