White Jamun Benefits: হিটস্ট্রোক এড়াতে খান এই সাদা ফল, ডায়াবেটিসও হবে জব্দ
জ্যৈষ্ঠ শেষ হতে চলেছে। বাজারে ছেয়ে গিয়েছে জাম ও জামরুলে। আকারে ছোট হলেও এই কালো ও সাদা রঙের ফলগুলি পুষ্টিগুণের ভাণ্ডার
কালো জামের উপকারিতার কথা অনেকেই জানেন। কিন্তু, জামরুল যা সাদা জাম নামে পরিচিত, এর উপকারিতাও অনেক
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশীয় ফল হল, জামরুল। ওড়িশা, মহারাষ্ট্র-সহ অনেক জায়গায় চাষ হয় জামরুলের। এটি রোজ আপেল নামেও পরিচিত
গ্রীষ্মে জামরুল খাওয়া খুবই উপকারী। বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মে জামরুল খেলে শরীর হাইড্রেটেড থাকে
জামরুলে প্রচুর পরিমাণে ভিটামিন-এ, ভিটামিন-সি রয়েছে। ফলে এটা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ত্বক ভাল থাকে
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে জামরুল। ফলে এটা নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে
জলে পূর্ণ থাকে জামরুল। ফলে প্রচণ্ড গরমে এই ফল খেয়ে হিটস্ট্রোক এড়ানো যায়। জলে পূর্ণ থাকায় দেহের ওজন কমাতেও সাহায্য করে জামরুল
জামরুলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ফলে নিয়মিত এই ফল খেলে হজমক্ষমতার উন্নতি হয়, পেট ফাঁপা-বদহজমের সমস্যা কমে







