Weather Update: গরমের হাত থেকে নিস্তার কবে? হাওয়া অফিস বলছে শুক্রবার থেকেই ঘুরতে পারে খেলা - Bengali News | Weather office gave an update on when the rains will start in south bengal - 24 Ghanta Bangla News
Home

Weather Update: গরমের হাত থেকে নিস্তার কবে? হাওয়া অফিস বলছে শুক্রবার থেকেই ঘুরতে পারে খেলা – Bengali News | Weather office gave an update on when the rains will start in south bengal

Spread the love

কলকাতা: ফুঁসছে তিস্তা। উত্তরে আপাতত থামছে না বৃষ্টি। এমনটাই বলছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে এখনই বৃষ্টির দেখা মিলবে না দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত।  

তাপমাত্রার পারদ সবথেকে বেশি ঊর্ধ্বমুখী থাকতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলাতে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকছে ঝাড়গ্রাম, বাঁকুড়াতেও। তাপপ্রবাহ না থাকলেও অস্বস্তিকর গরমের দাপট থাকবে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। তবে গরমের হাত থেকে নিস্তার পাবে না বাকি জেলাগুলিও। তবে খেলা ঘুরতে পারে শুক্রবারের পর থেকে। 

আবহাওয়া দফতর বলছে, শুক্রবার দুপুরের পর থেকে মেঘ জমতে শুরু করবে আকাশের বুকে। শনিবারও দেখা যাবে একই ছবি। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ারও দেখা মিলতে পারে। বেশি বৃষ্টি হতে পারে রবিবার ও তার পর থেকে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *