Mamata Banerjee: মমতার নজরে মানিকতলার উপনির্বাচন, দেখভাল করবে তৃণমূলের 'স্পেশাল ৪' - Bengali News | Sources claim Mamata Banerjee formed a 4 member team for Maniktala Assembly By Election - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: মমতার নজরে মানিকতলার উপনির্বাচন, দেখভাল করবে তৃণমূলের ‘স্পেশাল ৪’ – Bengali News | Sources claim Mamata Banerjee formed a 4 member team for Maniktala Assembly By Election

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: Facebook

কলকাতা: মানিকতলা বিধানসভার উপনির্বাচন নিয়ে চার সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিতে আছেন কুনাল ঘোষ, পরেশ পাল, অতীন ঘোষ ও স্বপন সমাদ্দার। সোমবার বিকেলে নবান্নে গিয়েছিলেন কুণাল ঘোষরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানিকতলার উপনির্বাচন নিয়ে বৈঠকের জন্যই এসেছিলেন তাঁরা। জানা যাচ্ছে, সোমবার একপ্রস্থ বৈঠকের পর আগামিকাল ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে বৈঠকে বসবে এই কমিটি।

সাধন পাণ্ডের মৃত্যুর পর মানিকতলা বিধানসভা কেন্দ্র ‘অভিভাবকহীন’ অবস্থায় পড়ে ছিল। প্রায় দুই বছর পর অবশেষে উপনির্বাচন হচ্ছে মানিকতলায়। সোমবারই উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। আগামী ১০ জুলাই ভোট, মনোনয়ন জমার শেষ তারিখ ২১ জুন। শুধু মানিকতলাতেই নয়, এর পাশাপাশি বাংলার আরও তিন আসন রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জেও উপনির্বাচন হবে একই সঙ্গে।

লোকসভা ভোট মিটতে না মিটতেই উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের ব্যাপক সাফল্যের পর এবার উপনির্বাচনেও বাড়তি নজর তৃণমূল সুপ্রিমোর। প্রয়াত দলীয় নেতা সাধন পাণ্ডের আসন যাতে কোনওভাবেই হাতছাড়া না হয়, তা নিশ্চিত করতে দলের অভিজ্ঞ চার জনকে নিয়ে বিশেষ কোর কমিটি গঠন করে দিলেন তৃণমূল সুপ্রিমো।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *