Vastu Tips for Ancestors Photos: প্রয়াত দাদু-ঠাকুমার ছবি দেওয়ালে টাঙানোর আগে সতর্ক থাকুন! উল্টো ফল পেতে পারেন আপনি – Bengali News | Be careful before hanging pictures of late grandparents on the wall
বাড়ির প্রবীণ বা প্রিয়জন কেউ প্রয়াত হলে পরিবারের সদস্যরা তাঁর ছবি দেওয়ালে সাদা বা চন্দন কাঠের মালা দিয়ে টাঙিয়ে রাখেন। বাস্তুশাস্ত্র মতে, কোনও ছবি বা মূর্তি রাখার আগে কোথাও কীভাবে রাখা উচিত, তা উল্লেখ রয়েছে। তেমনি পূর্বপুরুষদের ছবি কোথায় ও কোন দিকে রাখবেন, সে সম্পর্কে বাস্তুশাস্ত্রে বেশ কিছু নিয়ম বলা রয়েছে।