Astro Remedies for Money: পার্সে কয়েকটা অক্ষত চাল রাখলেই ফিরবে ভাগ্য, কোনওদিন ফুরাবে না টাকা-পয়সা
দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন কিছু বেশি আয়ের জন্য। চাহিদা মতো সংসারের খরচ জোগাতে গিয়ে হিমশিম খাওয়া মধ্যবিত্তরা অধিক শ্রমের বিনিময়ে বেশি টাকা-পয়সা রোজগারের স্বপ্ন দেখেন। সই স্বপ্নপূরণের জন্য কাজ করে গেলেও প্রাপ্যটুকুও পান না। ভাগ্যের দোষে সবটাই পণ্ড হয়।
শুধু পরিশ্রম করেই নয়, হাতে টাকাপয়সা আসার জন্য চাই ভাগ্যর দাওয়াই। ভাগ্য পরিবর্তন করার হাত রয়েছে এতজন ব্যক্তিরই। ভাগ্যকে নিজের হাতে পরিচালনা করার জন্য চাই সঠিক পরিকল্পনা। জ্যোতিষশাস্ত্র মতে, ভাগ্যকে বদল করার জন্য চাই বেশ কিছু প্রতিকারও।
প্রত্যেক মানুষই চায় প্রচুর ধনসম্পদের অধিকারী হতে। মানিব্যাগে থাকুক অনেক টাকা-পয়সা। তাতে নিজের চাহিদাগুলি নিমেষের মধ্যে মিটে যায়। তবে এর জন্য চাই কঠোর পরিশ্রম।
তবে ভাগ্য সহায় না থাকলে কোনও ব্যক্তি পরিশ্রমের ফল পান না। তার জন্য জ্যোতিষশাস্ত্রের সাহায্য নেওয়া উচিত। তাতে ভাগ্য খুলে গিয়ে যে কোনও ব্যক্তি রাজার আসনে বসতে পারেন।
জ্যোতিষশাস্ত্রে পিপল গাছকে অত্যন্ত পবিত্র ও পূজোর স্থানে বসানো হয়েছে। কথিত রয়েছে, কোনও ব্যক্তি যদি লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে পার্সে একটি অশ্বত্থ পাতা রাখতে পারেন। হিন্দুধর্মে মনে করা হয়, অশ্বত্থ গাছে ত্রিদেবতা বাস করেন। পাশাপাশি দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায়। যার ফলে কখনও টাকা-পয়সার অভাব থাকেন না।
হিন্দুধর্মে মনে করা হয়, অশ্বত্থ গাছে ত্রিদেবতা বাস করেন। পাশাপাশি দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায়। যার ফলে কখনও টাকা-পয়সার অভাব থাকেন না।
পদ্ম হল দেবী লক্ষ্মীর খুব পছন্দের একটি ফুল। পদ্মের আসনে উপবিষ্ট দেব লক্ষ্মীর সঙ্গে অর্থের যোগ রয়েছে। তাই মানিব্যাগে যদি পদ্মফুলের পাপড়ি বা পদ্মমূল রাখা শুভ বলে মনে করা হয়। মনে করা হয় এই কারণে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে।
গোমতী চক্র সুখ, সমৃদ্ধি ও উন্নতির প্রতীক। শিশুদের জন্য এই গোমতী চক্র ব্যবহার করা হলেও মানিব্যাগে রাখলেও অর্থ আকৃষ্ট হতে পারে। হু হু করে টাকা-পয়সা আসতে থাকবে। শুধু তাই নয়, কাজের ক্ষেত্রে উন্নতি হয়, তেমনি ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।
রামমন্দির নির্মাণের পর থেকে অক্ষত চাল এখন বেশ জনপ্রিয়। অক্ষত চালকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। অর্থভাগ্য সহায় না থাকলে পার্সের মধ্যে কয়েকটা হলুদ রঙের চাল রাখতে পারেন। তাতে অর্থ আসার পথও খুলে যেতে পারে। সবসময় টাকাপয়সার পাহাড়ের উপর বসতে পারেন আপনি।








