Lok Sabha Election Result 2024: ভোটগণনা শেষের আগেই নাড্ডার বাড়িতে জরুরি বৈঠক, রয়েছেন শাহ-রাজনাথ - Bengali News | Lok Sabha Election Result 2024 BJP Top Leadership meeting at residence of J P Nadda - 24 Ghanta Bangla News
Home

Lok Sabha Election Result 2024: ভোটগণনা শেষের আগেই নাড্ডার বাড়িতে জরুরি বৈঠক, রয়েছেন শাহ-রাজনাথ – Bengali News | Lok Sabha Election Result 2024 BJP Top Leadership meeting at residence of J P Nadda

Spread the love

জেপি নাড্ডার বাড়িতে বৈঠকImage Credit source: TV9 Bangla

নয়া দিল্লি: ভোটগণনা পর্ব এখনও শেষ হয়নি। এরই মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনে বৈঠক পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্বের। বৈঠকে যোগ দিয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং-সহ অন্যান্য নেতৃত্বও। ভোটগণনার দুপুরে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, আগামিকালই এনডিএ জোটের বৈঠক ডেকেছে বিজেপি শিবির। তার আগে বিজেপির সর্বভারতীয় সভাপতির বাড়িতে এই বৈঠক আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলেই মত রাজনীতির কারবারিদের।

উল্লেখ্য, বিকেল চারটে পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিজেপি এককভাবে এগিয়ে রয়েছে ২৪৬টি আসনে। এখনও পর্যন্ত এককভাবে ম্যাজিক ফিগার পার হয়নি বিজেপির। উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে জোর টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোটের দলগুলি।

প্রসঙ্গত, আজ ভোটগণনার পর্ব এগোতেই অন্ধ্র্রের চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমারের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ। কথা বলেছেন জিতন রাম মাঝির সঙ্গেও। এসবের মধ্যেই এবার মঙ্গলবার দুপুরে নাড্ডার বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসল পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব। আজকের এই বৈঠকের পর আগামিকাল এনডিএ জোটের বৈঠকে কী কী বিষয় উঠে আসে সে দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *