Lok Sabha Election 2024 Result, Key Candidates, LIVE: ৩ লক্ষের বেশি ভোটে এগিয়ে অভিষেক, কেমন ফল করছেন দেব, সায়নী, সৃজন – Bengali News | Lok Sabha Election 2024 Result, Key Candidates, LIVE, Result, votes of Adhir, Abhishek, Sayoni, Abhijit Ganguly
পশ্চিমবঙ্গের ৪২ কেন্দ্রে ভোটে লড়েছেন প্রায় ৫০০-র বেশি প্রার্থী। বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের ভাগ্য নির্ধারণ হবে আজ। সব দলেই রয়েছেন বেশ কয়েকজন তারকা প্রার্থী। রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের মতো প্রার্থী। রয়েছেন হেভিওয়েট রাজনীতিকরাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী, সুকান্ত মজুমদারের মতো প্রার্থীদের ফলে নজর রয়েছে বাংলার। এছাড়াও রয়েছেন সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধরের মতো তরুণ মুখ।