C V Ananda Bose: ভোট গণনার দিন সুপার অ্যাকটিভ রাজভবনের পিসরুম! গ্যাংস্টারদের ট্যাঁ ফুঁ করার সুযোগ দেবেন না বোস - Bengali News | Lok Sabha Election Counting C V Ananda Bose says Raj Bhavan Peace Room will be open for 24 hours - 24 Ghanta Bangla News
Home

C V Ananda Bose: ভোট গণনার দিন সুপার অ্যাকটিভ রাজভবনের পিসরুম! গ্যাংস্টারদের ট্যাঁ ফুঁ করার সুযোগ দেবেন না বোস – Bengali News | Lok Sabha Election Counting C V Ananda Bose says Raj Bhavan Peace Room will be open for 24 hours

Spread the love

সিভি আনন্দ বোস, রাজ্যপালImage Credit source: Facebook

কলকাতা: রাত পোহালেই ভোটগণনা। ভাগ্যপরীক্ষা হবে ভোটপ্রার্থীদের। কার মুখে ফুটবে হাসি, কার মুখ হবে ভার, সেদিকে তাকিয়ে গোটা বাংলা। ভোট গণনা পর্বের আগে আরও সক্রিয় রাজভবনের পিস রুম। রাজ্যপাল সিভি আনন্দ বোস এক ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, রাজভবনের পিসরুম ২৪ ঘণ্টার জন্য খোলা থাকবে। কোথাও কোনও গোলমাল বা হিংসার ঘটনা ঘটলে, সেটা যাতে দ্রুত পিসরুমে ফোন করে জানানো হয়, বঙ্গবাসীর কাছে সেই আবেদন জানিয়েছেন রাজ্যপাল বোস।

অতীতে পঞ্চায়েত নির্বাচনে সময় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি ও হিংসার অভিযোগ উঠে এসেছিল। সেই সময়েও সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল রাজভবনের পিসরুমে। রাজ্যের যে কোনও প্রান্ত থেকে যখনই কোনও অভিযোগ গিয়েছে রাজভবনে, সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ-প্রশাসনকে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজভবনের পিসরুম থেকে। এবারের ভোট মোটের উপর শান্তিপূর্ণ হলেও, শেষ দফার নির্বাচনে বেশ কিছু অশান্তির অভিযোগ উঠে এসেছে। তার মধ্যে অন্যতম হল সন্দেশখালির সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি।

এমন অবস্থায় এবার ভোটগণনার আগে আরও সক্রিয় রাজভবনের পিসরুম। ভিডিয়ো বার্তায় রাজ্যপাল বোস জানিয়েছেন, ‘ভোট-গণনার সময়ের পরিস্থিতির সুযোগ নিয়ে সমাজে অশান্তি পাকানোর চেষ্টা করতে পারে কিছু দুষ্কৃতী ও গ্যাংস্টার। সেদিকে আমাদের কড়া নজর রাখতে হবে। যে কোনও ধরনের অশান্তি পাকানোর চেষ্টা হলে, তা রিয়েল টাইম বেসিসে রাজভবনের পিস রুমে জানান। রাজভবনের পিস রুম ২৪ ঘণ্টা খোলা রয়েছে। অশান্তি নির্মূল করতে রাজভবন প্রস্তুত রয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *