Venkatesh Iyer: IPL চ্যাম্পিয়ন হয়ে বিয়ের পিঁড়িতে বসলেন নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ার, পাত্রীকে চেনেন? - Bengali News | KKR star Venkatesh Iyer ties the knot with Shruti Raghunathan, his wedding photos go viral - 24 Ghanta Bangla News
Home

Venkatesh Iyer: IPL চ্যাম্পিয়ন হয়ে বিয়ের পিঁড়িতে বসলেন নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ার, পাত্রীকে চেনেন? – Bengali News | KKR star Venkatesh Iyer ties the knot with Shruti Raghunathan, his wedding photos go viral

Spread the love

Venkatesh Iyer: IPL চ্যাম্পিয়ন হয়ে বিয়ের পিঁড়িতে বসলেন নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ার, পাত্রীকে চেনেন?Image Credit source: X

কলকাতা: কেকেআরের জন্য ২৬মে দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আজ রবিবার, ২ জুন। ঠিক সাত দিন আগে এমন এক রবিবারেই চিপকে তৃতীয় বার আইপিএল (IPL) খেতাব জেতে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। কেকেআরকে (KKR) চ্যাম্পিয়ন বানানোর পর এ বার বিয়ের পিঁড়িতে বসলেন নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। রবিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভেঙ্কটেশ আইয়ারের বিয়ের ছবি। ভেঙ্কির পাত্রীকে চেনেন?

কেকেআরের তারকা ভেঙ্কটেশ আইয়ারের পাত্রী কে? ভেঙ্কটেশের বিয়ে হয়েছে শ্রুতি রঘুনাথনের সঙ্গে। শ্রুতি পেশায় ফ্যাশান ডিজাইনার। ভেঙ্কটেশ আইয়ারের স্ত্রী শ্রুতি রঘুনাথনের লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী তিনি বেঙ্গালুরুতে এক আন্তর্জাতিক লাইফস্টাইল প্রাইভেড লিমিটেডে কর্মরত।

১৭তম আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। কেকেআরের হয়ে তিনি ১৪টি ম্যাচে ৩৭০ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ১৫৮.৮০। এ বার তিনি করেন ৪টি হাফসেঞ্চুরি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের তারকা ভেঙ্কটেশ আইয়ার ফাইনালে হাফসেঞ্চুরি হাঁকান। এবং দলকে আইপিএল চ্যাম্পিয়ন বানাতে সাহায্য করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *