Sandeshkhali: সন্দেশখালিতে রক্ত ঝরল পুলিশের, ফাটল মাথা! - Bengali News | Attack on police at sandeshkhali chaos at last phase of election - 24 Ghanta Bangla News
Home

Sandeshkhali: সন্দেশখালিতে রক্ত ঝরল পুলিশের, ফাটল মাথা! – Bengali News | Attack on police at sandeshkhali chaos at last phase of election

Spread the love

মাথা ফাটল পুলিশের। Image Credit source: TV9 Bangla

সন্দেশখালি: শেষ দফার ভোটে লাগাতার গোলমালের অভিযোগ উঠল সন্দেশখালি থেকে। শেষবেলায় মাথাও ফাটল পুলিশের! সন্দেশখালি থানার এসআই সাগির গাজীর উপর হামলার অভিযোগ উঠল সন্দেশখালির বেড়মজুর ভোলাপাড়া। শুক্রবার রাত থেকেই বেড়মজুরে অশান্তির অভিযোগ উঠেছে। ভোটপর্বে এর আগেও একাধিকবার শিরোনামে উঠে এসেছে বেড়মজুর। তবে ভোটের দিন সেখানে রক্ত ঝরল পুলিশের।

সূত্রের খবর, বেড়মজুর ভোলাপাড়ায় ভোটগ্রহণের শেষে একটি বুথের পাশে তৃণমূলের কর্মী সমর্থক, বিজেপি ও আইএসএফের কর্মী সমর্থকরা জড়ো হন বলে অভিযোগ। সেই সময় সেখানে কর্মরত ছিলেন সন্দেশখালি থানার এসআই সাগির গাজী।

সাগির গাজী লাঠি উঁচিয়ে গেলে, পাল্টা তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। মাথা ফেটে যায় তাঁর। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। অন্যান্য পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে সরবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, পরে সেখান থেকে ক্যানিং হাসপাতালে নিয়ে যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *