Narendra Modi: বাংলার ভোট নিয়ে সুপার কনফিডেন্ট মোদী, শুনেই সুর চড়াল বাম-কং-তৃণমূল - Bengali News | PM Narendra Modi is Confident about polling result in West Bengal, Opposition reacts - 24 Ghanta Bangla News
Home

Narendra Modi: বাংলার ভোট নিয়ে সুপার কনফিডেন্ট মোদী, শুনেই সুর চড়াল বাম-কং-তৃণমূল – Bengali News | PM Narendra Modi is Confident about polling result in West Bengal, Opposition reacts

Spread the love

কলকাতা: লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে বাংলাকে নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চব্বিশের লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি যে দুর্দান্ত সাফল্য পাবে, সে নিয়ে কনফিডেন্ট নমো। একুশের বিধানসভা ভোটে যে ব্যাপক সাফল্য এসেছে বিজেপির, সে কথাও উল্লেখ করেছেন তিনি। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মোদী বলেন, ‘এবারের ভোটে বাংলায় তৃণমূল অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে। গত বিধানসভা ভোটে বাংলার মানুষ আমাদের ৩ থেকে ৮০-তে পৌঁছে দিয়েছেন। এবারও গোটা দেশের মধ্যে বিজেপির সবথেকে বেশি সাফল্য আসবে পশ্চিমবঙ্গ থেকেই।’

প্রধানমন্ত্রী মোদীর এই আত্মবিশ্বাসী সুর নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল শিবির। বাম-কংগ্রেস নেতৃত্বও খোঁচা দিতে শুরু করেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ যেমন বিধানসভা নির্বাচনে বিজেপির ২০০ পারের টার্গেটের কথা মনে করিয়ে দিয়েছেন। কুণালের বক্তব্য, ‘২০২১ সালে আপকি বার ২০০-পার-এর সময়েও তাঁরা এই ধরনের কথাবার্তা বলতেন। তাঁরা মানুষকে বিভ্রান্ত করছেন।’ উল্টে কুণালের দাবি, কেন্দ্রে বিজেপির সরকার আর ফিরবে না।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও এই নিয়ে সরব হয়েছেন। তাঁর বক্তব্য, যেহেতু ভোট চলছে, সেই জন্যই এসব বলছেন প্রধানমন্ত্রী। প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়, ‘যখন যেখানে ভোট হয়, প্রধানমন্ত্রী তখন সেখানকার মতো করে ভাষণ দেন। এতে প্রভাবিত হওয়ার কোনও কারণ নেই।’ মোদীর আত্মবিশ্বাসকে কটাক্ষ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। বাম নেতার কথায়, ‘২০২১ সালের ভোটের পর তো বিজেপি শেষ হয়ে গিয়েছে এখানে। সবই তো তৃণমূলে ফিরে গিয়েছে। বিজেপি আর আছে কোথায়? ২০২৪ সালের ভোট ২০২১ সালের ভোট নয়। তাহলে সিএএ-এনআরসি নিয়ে মিথ্যাচার ও মমতার কথাবার্তা লোকে গিয়ে ফেলত। তা তো হয়নি। তিনি মূর্খের স্বর্গে বাস করছেন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *