Cyclone Remal Live: আর মাত্র আড়াইশো কিমি দূরে ফুঁসছে রেমাল, গোটা বাংলায় জারি লাল সতর্কতা - Bengali News | Cyclone Remal Live updates Landfall in West Bengal weather forecast, Bangladesh weather, Kolkata Rains latest news in bangla - 24 Ghanta Bangla News
Home

Cyclone Remal Live: আর মাত্র আড়াইশো কিমি দূরে ফুঁসছে রেমাল, গোটা বাংলায় জারি লাল সতর্কতা – Bengali News | Cyclone Remal Live updates Landfall in West Bengal weather forecast, Bangladesh weather, Kolkata Rains latest news in bangla

Spread the love

  • 26 May 2024 08:38 AM (IST)

    বন্ধ ফেরি চলাচল

    রেমালের জন্য সর্তকতা জারি ব্যারাকপুর শিল্পাঞ্চলের গঙ্গার তীরবর্তী সমস্ত ঘাটেই। বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল। আপাতত বন্ধ হুগলির সঙ্গে উত্তর ২৪ পরাগনার জলপথে যাতায়াতের যোগাযোগ বন্ধ। সব ঘাটেই প্রশাসনের পক্ষ থেকে ফেরি চলাচলের বন্ধের নোটিস দেওয়া হয়েছে।

  • 26 May 2024 08:37 AM (IST)

    বাংলায় জারি লাল সতর্কতা

    সোমবার থেকে ঝড়-বৃষ্টির দাপট উত্তরবঙ্গেও। বাংলায় লাল সতর্কতা জারি মৌসম ভবনের। কলকাতা-সহ ৬ জেলায় আজ লাল সতর্কতা

  • 26 May 2024 08:37 AM (IST)

    আতঙ্কের আবহ কলকাতাতেও

    ঘণ্টায় ৯০ কিমি বেগে ঝড় উঠতে পারে কলকাতায়। ইতিমধ্যেই রবিবার সকাল থেকেই ঝিরিঝির বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তিলোত্তমায়। বইছে দমকা হাওয়া।

  • 26 May 2024 08:37 AM (IST)

    ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ হতে পারে ১৩৫ কিমি/ঘণ্টা

    হাওয়া অফিস বলছে, ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ হতে পারে ১৩৫ কিমি/ঘণ্টা। বাংলার উপকূলে ঘণ্টায় ১২০ কিমি বেগে ঝড় উঠতে পারে।

  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *