Republic day parade: ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে বিশেষ আয়োজন, কীভাবে অনুষ্ঠানের টিকিট পাবেন, দাম কত জানুন – Bengali News | Republic day programme of Delhi ticket will get online and offline ticket price here
নয়া দিল্লি: দেশজুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে ৭৫ তম স্বাধীনতা দিবস। এবার ৭৫ তম সাধারণতন্ত্র দিবসও বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে কেন্দ্র। চিরাচরিত রীতি মেনে ২৬ জানুয়ারি সকালে দিল্লির বিখ্যাত রাজপথেই অনুষ্ঠিত হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। একেবার বিজয় চক থেকে ন্যাশনাল স্টেডিয়াম পর্যন্ত, ৫ কিলোমিটার কুচকাওয়াজ হবে। আর এই অনুষ্ঠান যাতে সকলে দেখতে পারেন, তার জন্য এবার বিশেষ সুবিধার বন্দোবস্ত করা হয়েছে।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান কেবল দেশের সামরিক শক্তির প্রদর্শন নয়, বিভিন্ন রাজ্য তথা গোটা দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিও তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। সেনাদের একই ধরনের পোশাক, একসঙ্গে মার্চ দেশের একতার প্রতীক। এছাড়া বিভিন্ন জেট বিমানের মাধ্যমে ভারতের সামরিক যান প্রদর্শিত করা হয় বিশ্বের কাছে। পাশাপাশি লোকসঙ্গীত ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশের বৈচিত্র্য তুলে ধরা হয়। এবছর ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে যে আরও বিশেষ আয়োজন করা হবে, তা বলার অপেক্ষা রাখে না। যাঁরা এই অনুষ্ঠান সামনে থেকে দেখতে চান, তাঁদের জন্য টিকিটের বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। এবার অনলাইনেই পাওয়া যাবে টিকিট। কখন অনুষ্ঠান শুরু হচ্ছে এবং কীভাবে টিকিট মিলবে দেখে নিন একনজরে…
এই খবরটিও পড়ুন
কখন, কোথায় সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হবে?
আগামী ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে, সকাল ১০টায় সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হবে। তবে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠান শুরু হয়ে যাবে।
কীভাবে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের টিকিট মিলবে?
১) প্রথমে ইনভিটেশন ম্যানেজমেন্ট সিস্টেম (IMS) অথবা প্রতিরক্ষা মন্ত্রকের আমন্ত্রণ অনলাইন পোর্টাল (aamantran.mod.gov.in/login)-এ যেতে হবে।
২) এবার নিজদের মেবাইল নম্বর দিন। মোবাইলে একটি ওটিপি আসবে, সেটি নির্দিষ্ট স্থানে লিখতে হবে।
৩) তারপর নাম, জন্ম তারিখ, ঠিকানা, ক্যাপচা কোড ও রেজিস্ট্রার দিতে হবে।
৪) অনুষ্ঠানের তালিকা থেকে রিপাবলিক ডে প্যারেড নির্বাচিত করতে হবে। তারপর একটি নির্দিষ্ট আইডি লিখে সেই পরিচয়পত্র আপলোড করতে হবে।
৫) এরপর অনলাইনে টিকিটের মূল্য পেমেন্ট করতে হবে।
৬) এবার টিকিট স্ক্রিনে আসবে এবং সেটি ডাউনলোড করে নিন।
অফলাইনে কোথায় টিকিট কিনবেন?
ইন্ডিয়া ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের ট্রাভেল কাউন্টার, দিল্লি ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের কাউন্টার এবং দিল্লির বিভিন্ন স্থানে অবস্থিত ডিপার্টমেন্টাল সেল কাউন্টার থেকে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে। পাশাপাশি সংসদ ভবনের রিসেপশন এবং জনপথে ভারত সরকারের পর্যটন মন্ত্রকের অফিস থেকেও টিকিট মিলবে। এছাড়া সেনা ভবন, শাস্ত্রী ভবন, যন্তরমন্তর, প্রগতি ময়দানে কাউন্টার করা হবে। সেখান থেকে পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করা যাবে।
টিকিটের মূল্য কত?
দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের টিকিটের মূল্য ২০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত রয়েছে। টিকিটের দাম অনুযায়ী আসন মিলবে।