Tripura CM: 'যে পথে বাম সরকারের পতন হয়েছে, সেই পথেই ওরাও...', TV9 বাংলায় দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর - Bengali News | Manik Saha at Tapas Roy's rally in Kolkata, he claims TMC is going as CPIM has gone in Tripura - 24 Ghanta Bangla News
Home

Tripura CM: ‘যে পথে বাম সরকারের পতন হয়েছে, সেই পথেই ওরাও…’, TV9 বাংলায় দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর – Bengali News | Manik Saha at Tapas Roy’s rally in Kolkata, he claims TMC is going as CPIM has gone in Tripura

Spread the love

রোড শো-তে হাজির মানিক সাহাImage Credit source: TV9 Bangla

কলকাতা: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল ত্রিপুরায়। আর বাংলাতেও উঠেছে সেই একই অভিযোগ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা দাবি করলেন, সিপিএম যে পথে ক্ষমতাচ্যুত হয়েছে, সেই পথেই যেতে হবে তৃণমূলকেও। আজ, বৃহস্পতিবার উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের রোড শো-তে হাজির হয়েছিলেন মানিক সাহা। TV9 বাংলার মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, দুর্নীতির অভিযোগই হবে তৃণমূলের পতনের কারণ।

বুধবারই ওবিসি শংসাপত্র নিয়ে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১০ সালের পর থেকে যে সব শংসাপত্র দেওয়া হয়েছে, সেগুলি আর কার্যকর হবে না বলে উল্লেখ করেছে ডিভিশন বেঞ্চ। রায় ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই রায় তিনি মানেন না। মমতার সেই মন্তব্যের সমালোচনা করেছেন মানিক সাহা।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, “দেখলেন তো। একের বার একেকটা রায় নিয়ে উনি এরকম বলছেন। হাইকোর্টের রায় মানেন না! অদ্ভুত। আইন মানে না, কোর্ট মানে না।”

মানিক সাহা আরও দাবি করেন, ‘ডবল ইঞ্জিন সরকার’ ছাড়া আরও কোনও উপায় নেই। তিনি বলেন, ‘বাংলায় ডবল ইঞ্জিন সরকার দরকার। এখনও মাননীয়া যা চান, কেন্দ্র তাই দেয়। সব স্কিম দেয়। তারপরও কিছু স্কিমের নাম বদলে চালিয়ে দিচ্ছে রাজ্য সরকার।’ উল্লেখ্য, কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকাকেই ‘ডবল ইঞ্জিন সরকার’ বলে উল্লেখ করে বিজেপি, ঠিক যেমন ত্রিপুরায় রয়েছে এই ‘ডবল ইঞ্জিন সরকার’।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *