Regent Park: মেয়েদের পোশাক পরতেন, শরীর ভরে গয়নাও! রিজেন্ট পার্কে ফাঁকা ফ্ল্যাটে যুবকের দেহ উদ্ধার – Bengali News | Regent park a young mans body recovered from regent park flat
রিজেন্ট পার্কে যুবকের অস্বাভাবিক মৃত্যুImage Credit source: TV9 Bangla
কলকাতা: শিলিগুড়ি ছেলে থাকতেন কলকাতায়। পাড়ায় বেরোতেন মহিলাদের পোশাক পরে। গয়নাও পরতেন। ছিল অনেক পুরুষসঙ্গীও। রিজেন্ট পার্কের আনন্দপল্লির একটি আবাসনের দ্বিতীয় তলা থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম তমঘ্ন সেন (২৮)। দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমঘ্নর পরিবার শিলিগুড়িতে থাকে। কলকাতায় ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। বৃহস্পতিবার সকালে পরিচারিকা যখন বাড়িতে কাজে যান, তখন দেখেন রক্তাক্ত অবস্থায় তমঘ্ন পড়ে রয়েছেন ঘরে।
ঘর থেকে মদের বোতল উদ্ধার করে পুলিশ। তমঘ্নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, পুরুষ হলেও তমঘ্ন এলাকায় মহিলাদের পোশাক পরে ঘুরতেন। এলাকায় কারোর সঙ্গে মেলামেশা করতেন না। নিয়মিত মদ্যপান করতেন। তবে নাচগান করতে ভালবাসতেন বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। বৃহস্পতিবার সকালে দেহ উদ্ধারে এলাকায় চঞ্চল্য ছড়ায়। মৃত্যুর পিছনে কী কারণ থাকতে পারে, তা খতিয়ে দেখছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।