গরমে রোজ লেবুর জল খাচ্ছেন? হতে পারে ভয়ানক ক্ষতি, সাবধান - Bengali News | Nimbu pani side effect not always good for health know all details it may cause health issues - 24 Ghanta Bangla News
Home

গরমে রোজ লেবুর জল খাচ্ছেন? হতে পারে ভয়ানক ক্ষতি, সাবধান – Bengali News | Nimbu pani side effect not always good for health know all details it may cause health issues

গরমের হাত থেকে বাঁচতে নানা জনের নানা মত। শরীরে লু যাতে না লাগে, গরমে শরীরে যাতে জলের ঘাটতি না হয়, সেই দিকে নজর দিতে গিয়ে অনেকেই লেবুর জল পান করে থাকেন। এমন কি অনেকেই আছেন, যাঁরা দিনে একাধিকবার লেবু খেয়ে থাকেন। পাতিলেবুর জল সকালে, কিংবা দুপুরে শরীর ঠিক রাখতে তা চলতেই থাকে। তবে জানেন কি, এই জল পানের ফলে শরীরে নানাবিধ ক্ষতি হতে পারে? কখনও দাঁতের সমস্যা দেখা যায়, কখনও আবার পেটের সমস্যাও দেখা দিতে পারে। লেবুতে থাকা অ্যাসিড শরীর জন্য অধিক সেবনে ক্ষতির কারণও হয়ে উঠতে পারে।

দাঁতের সমস্যা– এতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় দাঁতের কোনও সমস্যা থাকলে তা বাড়তে পারে। এমন কি দাঁতের ক্ষয়ও হ তে পারে। তাই লেবু কতটা পরিমাণ পান করছেন, সেই দিকে নজর দেওয়া প্রয়োজন।

বারবার মূত্রত্যাগ– লেবুর জলে ডাউরেটিক্স উপাদান বেশি হওয়ায় তা থেকে মূত্রের সম্ভাবনা বাড়ে। অর্থাৎ দিনে যতবার একজন মূত্র ত্যাগ করেন, তার পরিমাণ বেড়ে যেতে পারে। যা থেকে শরীরে জলের ঘাটতি দেখা যেতে পারে। সেখান থেকেও শরীরে নানাবিধ সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে।

মাইগ্রেনের সমস্যা– যাঁদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে লেবু কম ডায়েটে রাখাই উচিত। কারণ মাইগ্রেনের সমস্যা এতে উষ্কে যায়। মাথা ব্যাথা বাড়তে থাকে। ফলে এই বিষয় সচেতন থাকা প্রয়োজন।

অ্যাসিডিটির সমস্যা– যাঁদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাঁদের অবশ্যই লেবুর জল এড়িয়ে যাওয়া উচিত। কারণ লেবু বেশি খেতে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তাতে সমস্যা আরও বাড়ে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *