Howrah Bridge: সন্দেশখালির ঘটনার জের, হাওড়া ব্রিজে বিক্ষোভ BJP-র - Bengali News | After Sandeshkhali incident, BJP protests at Howrah Bridge - 24 Ghanta Bangla News
Home

Howrah Bridge: সন্দেশখালির ঘটনার জের, হাওড়া ব্রিজে বিক্ষোভ BJP-র – Bengali News | After Sandeshkhali incident, BJP protests at Howrah Bridge

Spread the love

হাওড়া ব্রিজে অবরোধImage Credit source: Tv9 Bangla

হাওড়া: হাওড়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। শুক্রবার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর আক্রমণ ও তদন্ত বাধা দেওয়ার প্রতিবাদে ব্রিজ অবরোধ করে বিজেপি। কার্যত রাস্তার উপর বসে প্রতিবাদ দেখান তাঁরা।

শনিবার বিকেলে হাওড়ার বিজেপির কর্মীরা মিছিল করেন। এরপর ব্রিজের রাস্তার উপর বসে প্রতিবাদ জানায়। গেরুয়া শিবিরের কর্মীদের একটাই দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। এই ঘটনায় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সরব হন তাঁরা। একই সঙ্গে দাহ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুলও।

বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই জানান , “কেন্দ্রীয় তদন্তকারীরা কি চোরেদের ধরবে না ? তৃণমূল চোরেদের দল। এর বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গে প্রতিবাদ হচ্ছে।” এ দিকে, এই অবরোধের জেরে শনিবার বিকেলে হাওড়া ব্রিজে ব্যাপক যানজট হয়। পর অবরোধ উঠে গেলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *