Weather Update: ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বৃষ্টি-বজ্রপাত; ভোটপঞ্চমীতে দুর্যোগের পূর্বাভাস - Bengali News | Weather Update of Bengal rain storm forecast today in south bengal - 24 Ghanta Bangla News
Home

Weather Update: ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বৃষ্টি-বজ্রপাত; ভোটপঞ্চমীতে দুর্যোগের পূর্বাভাস – Bengali News | Weather Update of Bengal rain storm forecast today in south bengal

কলকাতা: পঞ্চম দফার ভোট আজ। ভোটের বাংলায় দুর্যোগের পূর্বাভাস শোনাল হাওয়া অফিস। ঘূর্ণাবর্ত সহায় এদিন। সোমবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণবঙ্গে আজ ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা বাতাসও বইতে পারে আজ। বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পরিস্থিতি অনুকূল বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিতে গরমের দাপট সাময়িকভাবে কমার আশা রয়েছে। তবে বজ্রপাত নিয়ে বিশেষ সতর্কতা রয়েছে আবহাওয়া দফতরের।

২০ তারিখ আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়িতে। একই পূর্বাভাস বুধবারও।

২৪ তারিখ উপকূলের জেলাগুলিতে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। ২৫ তারিখ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *