অবশেষে পুলিশে অভিযোগ দায়ের করলেন লাঞ্ছিত আপ সাংসদ স্বাতী মালিওয়াল – Bengali News | Aap mp swati maliwal gives police complaint over assault by bibhav kumar
নয়া দিল্লি: অবশেষে,বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের ব্যক্তিগত সহকারী বিভাব কুমারের বিরুদ্ধে পুলিশের কাছে লাঞ্ছনার মামলা দায়ের করলেন আপের রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়াল। এর কয়েক ঘণ্টা আগেই তাঁর বাসভবনে তদন্ত করতে গিয়েছিল দিল্লি পুলিশ। ঘটনার বিষয়ে তাঁর বয়ান নথিবদ্ধ করে পুলিশ। তারপরই তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করলেন। বুধবার সকালে, দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনেই তাঁকে হেনস্থা করেন বিভাব কুমার বলে অভিযোগ। সেই সময় ফোনে পুলিশকে বিষয়টি জানালেও, কোনও অভিযোগ দায়ের করেননি দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন প্রধান। এদিন, বিভাব কুমারকে এই অভিযোগের প্রেক্ষিতে ডেকে পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশনও।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।