BREAKING: ২১ বছরের কেরিয়ারে ইতি, যুবভারতীতেই অবসর ম্যাচ খেলবেন সুনীল – Bengali News | Footballer sunil chhetri to play is last match against Kuwait in yuvabharati
২১ বছর আগে এই শহরেই শুরু করেছিলেন ফুটবল জীবন। তখন ১৮’র তরুণ তিনি। বাবার হাত ধরে মোহনবাগানে রেখেছিলেন পা। সবুজ-মেরুনের কোচ তখন সুব্রত ভট্টাচার্য। ১৮’র সেই তরুণকে দেখে বাবলুদা বলেছিলেন, এ ছেলে অনেক দূর যাবে। সুব্রতর কথা অক্ষরে-অক্ষরে ফলে গিয়েছে। ২১ বছরের বর্ণময় ফুটবল জীবনের শেষ হতে চলেছে এই কলকাতাতেই। ৬ জুন কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী। এই শহর তাঁর বড়ই প্রিয়। ফুলবলার হিসেবে যেমন প্রতিষ্ঠা দিয়েছে, তেমনই এ শহরের জামাইও তিনি। তাই, যুবভারতীকেই বেছে নিলেন অবসরের ম্যাচ হিসেবে। প্রাক বিশ্বকাপের কঠিনতম ম্যাচে ভারত খেলতে নামবে কুয়েতের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলে স্বপ্ন টিকে থাকবে। অবসর ম্যাচে দেশকে সেই স্বপ্নটুকুই মুঠোয় দিয়ে চলে যাবেন।
(বিস্তারিত আসছে)