Burdwan Loksabha Election: অদ্ভুত একটা শব্দ শুনে EVM-এর পিছনের ঘরে যান, ততক্ষণে ভোটকর্মীর শরীর হয়ে যাচ্ছিল নীল! ভোট-চতুর্থীতে ভয়ঙ্কর ঘটনা - Bengali News | Burdwan loksabha election A poll worker fell ill after being bitten by a snake inside the booth - 24 Ghanta Bangla News
Home

Burdwan Loksabha Election: অদ্ভুত একটা শব্দ শুনে EVM-এর পিছনের ঘরে যান, ততক্ষণে ভোটকর্মীর শরীর হয়ে যাচ্ছিল নীল! ভোট-চতুর্থীতে ভয়ঙ্কর ঘটনা – Bengali News | Burdwan loksabha election A poll worker fell ill after being bitten by a snake inside the booth

Spread the love

বর্ধমান: ভোটের ডিউটি পড়েছিল। সাতসকালেই বুথে পৌঁছে গিয়েছিলেন তিনি। আর পাঁচ জনের মতো ভোটের নানা কাজে ব্যস্তও ছিলেন। আচমকাই বুথের পিছন থেকে একটি গোঙানির শব্দ শুনতে পেয়েছিলেন অন্যান্য ভোট কর্মীরা। গিয়ে দেখেন এক ভোট কর্মী মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছেন। শরীর ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বোঝা যায় কী ঘটেছে! সাপে কামড় খেলেন এক ভোটকর্মী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের মেমারিতে।  আহত ভোটকর্মীর নাম ভোলানাথ রজক। তাঁকে মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেমারির বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ১২১ নং বুথের থার্ড পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন ভোলানাথ রজক। বিষ্ণুপুর প্রাইমারি স্কুলের বুথে তাঁর ডিউটি পড়েছিল। ভোলানাথের বাড়ি কাটোয়ার চন্দ্রপুরে। রবিবার রাতেই তিনি ভোটের কাজে বুথে চলে গিয়েছিলেন। স্কুলের পিছনের দিকের ঘরে তাঁদের শোওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তখনই ভোলানাথকে সাপে কামড়ায় বলে মনে করা হচ্ছে।

প্রথমে ভোলানাথকে  বিষ্ণুপুর প্রাইমারি স্কুলে  নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায়  তাঁকে মেমারি গ্রামীণ হাসপাতাল হয়ে বর্ধমান মেডিক্যাল  কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *