রাজরানি কৌশাম্বী, ওদিকে বরবেশে এতই সাদামাঠা আদৃত! রইল ছবি – Bengali News | Adrit roy and kaushambi chakraborty got married , here is the picture
ওদিকে বরবেশে এতই সাদামাঠা আদৃত
‘কী সুন্দর যে লাগছে’— বধূবেশে কৌশাম্বী চক্রবর্তীকে দেখে এমনটাই বলছেন নেটিজেনরা। ছিমছাম সাজে তাঁকে এত সুন্দর যে লাগবে তা ভাবতেও পারেননি কেউই। অথচ কৌশাম্বীকে দেখে চক্ষু চড়কগাছ সকলের। লাল পাড় শাড়ি, লাল বেনারসীতে তিনি যেন ‘পিকচার পারফেক্ট’। ওদিকে আদৃতকে দেখেও কার্যত অবাক ভক্তরা। একযোগে সকলেরই বক্তব্য, “একেবারে বাচ্চা লাগছে।” গোফ দাড়ি উধাও, একেবারেই ছাপোশা সাজে বিয়ে করতে হাজির টলিপাড়ার জনপ্রিয় এই নায়ক।

ছবি সামনে আসতেই ভক্তদের সীমাহীন উত্তেজনা। হাজির হয়েছেন টলিপাড়ার চেনামুখরাও। এই বৃষ্টিভেজা দিনেও বাদ নেউ কেউই।