Nishit Pramanik: ‘তৃণমূলকে ভোট দেওয়া মানে ধর্ষকদের ভোট দেওয়া’, এবার আরামবাগ থেকে সুর চড়ালেন নিশীথ – Bengali News | Nishit Pramanik attacked Trinamool from Arambagh in Hooghly during the Lok Sabha polls
আরামবাগ: ‘তৃণমূলকে ভোট দেওয়া মানে ধর্ষকদের ভোট দেওয়া, অত্যাচারীদের ভোট দেওয়া’। খানাকুলের জনসভা থেকে এ ভাষাতেই রাজ্যের শাসকদলকে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথ আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার আরামবাগ এসেছিলেন সভা করতে। তিনি বুঝে গিয়েছেন যে তাঁর প্রার্থী বিপুল ভোটে হারছেন। অন্তত তার বডি ল্যাঙ্গুয়েজ তাই বলে দিচ্ছে।
তিনি বলেন, আপনারা জানেন যে সমাজ বিরোধীরাই তৃণমূলের প্রার্থী হয়েছেন। সন্দেশখালিতে বিরোধীদের কথা বলতে দেওয়া হত না। তাই দিনের পর দিন রাতের পর রাত মা বোনে দের সম্মান নষ্ট করা হয়েছে। অত্যাচার করা হয়েছে। তাই আপনারা জানবেন, তৃণমূল কে ভোট দেওয়া মানে ধর্ষকদের ভোট দেওয়া, অত্যাচারীদের ভোট দেওয়া।
এই খবরটিও পড়ুন
এদিন আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে খানাকুলে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এই রোড শো বিকালে হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় ঘন্টা তিনেক পিছিয়ে যায়। রোড শো পুনরায় শুরু হয় সন্ধ্যা সাতটা নাগাদ। যদিও তখন বৃষ্টি চলছে। খানাকুলের এই প্রত্যন্ত এলাকা বরাবরই বন্যা কবলিত। এদিকে এবারের ভোটে আরামবাগকে পাখির চোখ করেছে পদ্ম শিবির। আগেই এই আরামবাগে সভা করে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসছেন অন্যান্য নেতা-মন্ত্রীরাও। এদিন এই খানাকুলেই রোড শো করলেন নিশীথ প্রামানিক। রোড শো শুরু হয় খানাকুলের কাছরা চৌমাথা থেকে। শেষ হয় খানাকুলের বন্দর বাসস্ট্যান্ডে গিয়ে।