দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন তিয়াসা, জানিয়ে দিলেন দিনক্ষণ - Bengali News | Tiyasha lepcha is going to get married again in 2025 - 24 Ghanta Bangla News
Home

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন তিয়াসা, জানিয়ে দিলেন দিনক্ষণ – Bengali News | Tiyasha lepcha is going to get married again in 2025

Spread the love

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন তিয়াসা

সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে বছর দেড়েক আগেই। নিজেকে সিঙ্গল বলে দাবি করতে করতে টিভিনাইন বাংলাকে তিয়াসা লেপচা জানিয়েছিলেন প্রেম করছেন তিনি। এও জানা গিয়েছিল তাঁর প্রেমিক সোহেল দত্ত, যিনি পেশায় অভিনেতা হলেও রাজনীতির মঞ্চেই তাঁকে বেশি দেখা যায়। তবে সম্প্রতি গুঞ্জন সেই প্রেম নাকি ঘুছে গিয়েছে তিয়াসার। ওদিকে তিয়াসার বক্তন্য আগামী বছরেই বিয়ে করছেন তিনি!

সম্প্রতি এক রিয়ালিটি শো-য়ে এসেছিলেন তিনি। সেখানেই তিয়াসা জানান ২০২৫-এর অক্টোবরের পর বিয়ে করছেন তিনি। কিন্তু কাকে? হেসে তিয়াসা বলেছিলেন, “এবার একটা ছেলে পেলেই হল।” না বলেও যে অনেক কিছু বলে দিয়েছিলেন তিনি। অস্ফুটে কি জানিয়ে দিয়েছিলেন, এখন তিনি সিঙ্গল?

এর আগে সোহেলের নাম উল্লেখ না করলেও টিভিনাইন বাংলাকেই প্রথম প্রেমের খবর জানিয়েছিলেন তিয়াসা। বলেছিলেন,”যার সঙ্গে সম্পর্কে রয়েছি, তিনি কিন্তু ইন্ডাস্ট্রিরই একজন মানুষ। ভীষণই ভাল সে। আমি খুব ভাল আছি তাঁর সঙ্গে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ভবিষ্যতে বিয়েরও পরিকল্পনা আছে। তবে এখনই এই সব নিয়ে কিছু ভাবছি না। আপাতত কাজেই মন দিতে চাই।” অতীত নিয়ে বলেছিলেন, ” ঘটেছে তা ঘটেছে। আর কী কী ঘটেছে, তা আমি জানি, আমার পরিবার জানে। সে সব বিষয়কে টেনে এনে কথা বলতে চাই না।”

সুবান রায়কে ভালবেসেই বিয়ে করেছিলেন তিয়াসা। তখন তিনি খুবই ছোট। তিয়াসার বড় পর্দায় ডেবিউ হয়েছিল সুবানেরই হাত ধরে। বহুদিন পেরিয়ে গিয়েছে। যদিও দু’জনের মধ্যে আর যোগাযোগ নেই। আগামী দিনে ‘কৃষ্ণকলি’ কী সিদ্ধান্ত নেন, এখন সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *