ICSE-ISC Result Out: সেরার সেরা মেয়েরাই, ICSE-তে ও ISC-তে শীর্ষে ছাত্রীরা - 24 Ghanta Bangla News
Home

ICSE-ISC Result Out: সেরার সেরা মেয়েরাই, ICSE-তে ও ISC-তে শীর্ষে ছাত্রীরা

Spread the love

ICSE-ISC Result Out: সেরার সেরা মেয়েরাই, ICSE-তে ও ISC-তে শীর্ষে ছাত্রীরা

নয়া দিল্লি: প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি-র ফলাফল। ছেলেদের ছাপিয়ে শীর্ষে উঠে এল মেয়েরা। দশম ও দ্বাদশ- দুই শ্রেণির পরীক্ষাতেই মেয়েদের ফলাফল ছেলেদের তুলনায় ভাল হয়েছে। সকাল ১১টায় ফল প্রকাশ হয়েছে। এ বছর আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। পরীক্ষার্থীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আইসিএসই, আইএসসি-র রেজাল্ট দেখতে পাবেন।

এ বছরের আইসিএসই-র (দশম শ্রেণি)র পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ, সেখানেই ছেলেদের পাশের হার ৯৯.৩১ শতাংশ। 

আইএসসি-র (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৮.৯২ শতাংশ, সেখানেই ছেলেদের পাশের হার ৯৭.৫৩ শতাংশ। 

এবার অঙ্কে ১০০-এ ১০০ পেয়েছে ২৫৮৭ জন পড়ুয়া।

আইএসসি-তে (দ্বাদশ শ্রেণি) সবথেকে বেশি পাশের হার দক্ষিণাঞ্চল। দক্ষিণে পাশের হার ৯৯.৫৩ শতাংশ, দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমাঞ্চল। সেখানে পাশের হার ৯৯.৩২ শতাংশ।

অন্যদিকে, আইসিএসই (দশম শ্রেণি)-তে আবার দেশের মধ্য়ে এগিয়ে পশ্চিমাঞ্চল। সেখানে পাশের হার ৯৯.৯১ শতাংশ। এর পরের স্থানে রয়েছে দক্ষিণাঞ্চল। সেখানে পাশের হার ৯৯.৮৮ শতাংশ।

আইসিএসই-তে দক্ষিণাঞ্চলে মেয়েদের পাশের হার সবথেকে বেশি, ৪৯.৫২ শতাংশ।

কীভাবে রেজাল্ট দেখবেন?

পরীক্ষার্থীরা cisce.org,  results.cisce.org ও results.digilocker.gov.in -এই ওয়েবসাইটগুলি থেকে ফলাফল দেখতে পাবেন।

এছাড়া 9248082883 নম্বরে ৭ ডিজিটের ইউনিক আইডি পাঠালেও রেজাল্ট দেখা যাবে।

প্রসঙ্গত,  চলতি বছর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আইসিএসই ও আইএসসি-র কম্পার্টমেন্ট পরীক্ষা। কোনও পরীক্ষার্থী যদি কোনও বিষয়ে কম নম্বর পান, তবে নিজের নম্বর বা গ্রেড বাড়ানোর জন্য ইমপ্রুভমেন্ট এগজামিনেশন দিতে পারবেন। সর্বাধিক দুটি বিষয়েই পরীক্ষা দেওয়া যাবে। আগামী জুলাই মাসে এই পরীক্ষা হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *