ISL Final: সেই ২১-এর পুনরাবৃত্তি, ফাইনালে এগিয়ে থেকেও হার মোহনবাগানের – Bengali News | Mohun Bagan Super Giant vs Mumbai City FC VYBK in Kolkata ISL Final Match Report
ত্রিমুকুট হল না। অভিশপ্ত পরিসংখ্যান অক্ষত রইল। সেই অভিশপ্ত পরিসংখ্যান কী? কোনও টিম ঘরের মাঠে আইএসএল ফাইনাল জেতেনি। মোহনবাগানের কাছে সুযোগ ছিল সেই পরিসংখ্যান বদলানোর। পরিস্থিতিও তেমনই তৈরি হয়েছিল। প্রথমার্ধের শেষ মুহূর্তে জেসন কামিংসের গোলে লিড নেয় মোহনবাগান। কিন্তু আরও একটা অভিশপ্ত পরিসংখ্যান রয়েছে। ২০২১ সালের সেই ফাইনাল। সেখানেও মুখোমুখি হয়েছিল মোহনবাগান (এটিকে মোহনবাগান) ও মুম্বই সিটি এফসি। ১৮ মিনিটেই এগিয়ে গিয়েছিল মোহনবাগান। কিন্তু সেখান থেকে ২-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি এফসি।
গ্যালারি পাশে। সবটাই মোহনবাগানের পক্ষে। সাম্প্রতিক পরিসংখ্যানও। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে অতীত সুখকর ছিল না মোহনবাগানের। এ মরসুমের আগে অবধি আইএসএলে একবারও মুম্বইকে হারাতে পারেনি সবুজ মেরুন। গত ১৫ এপ্রিল সেই রেকর্ড ভাঙে। আইএসএলে প্রথম বার মুম্বই সিটি এফসিকে হারায় মোহনবাগান। শুধু তাই নয়, প্রথম বার আইএসএল লিগ শিল্ডও জেতে মোহনবাগান। ফাইনালে এমন প্রত্যাশাই ছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লিড নিলেও তিন গোল হজম করে।
বিস্তারিত আসছে…