কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী পিঙ্কিকে 'বুড়ি' বলে কটাক্ষ! কে করলেন এই কাজ? - Bengali News | Kanchan Mullick's wife Pinky Banerjee got trolled for posting a black and white picture - 24 Ghanta Bangla News
Home

কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী পিঙ্কিকে ‘বুড়ি’ বলে কটাক্ষ! কে করলেন এই কাজ? – Bengali News | Kanchan Mullick’s wife Pinky Banerjee got trolled for posting a black and white picture

Spread the love

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি জীবনের তৃতীয় বিয়েটি করেছেন অভিনেতা এবং উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেছেন তিনি। ২৭ বছরের ছোট একটি মেয়েকে বিয়ে করার জন্য ভয়ানক ট্রোলের মুখে পড়তে হয়েছে কাঞ্চন মল্লিককে।। সেই সঙ্গে ময়দানে নামানো হয়েছে কাঞ্চনের আগের পক্ষের দুই স্ত্রী অনিন্দিতা দাস এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কেও। এই পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ফের একবার ট্রোলের মুখে পড়লেন।

শনিবার, অর্থাৎ আজ, ৫ মে সাদা-কালো একটি ছবি পোস্ট করেছিলেন পিঙ্কি। ক্যাপশনে লিখেছিলেন, “কেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আজও এত ভাল লাগে। হয়তো প্রশ্নের মধ্যেই উত্তর আছে!” সেই ছবির তলায় নোংরা-নোংরা মন্তব্য এসেছে। তাঁর সেই পোস্টের তলায় কমেন্ট বক্সে বেশকিছু কটূক্তিও ভেসে এসেছে নিন্দুকের। পিঙ্কির বয়স তুলে তাঁকে ‘বুড়ি’ বলেছেন এক নিন্দুক।

এই খবরটিও পড়ুন

এ সব ট্রোলিং থেকে অনেকদিন আগেই মুখ ফিরিয়েছেন পিঙ্কি। স্বামীর তৃতীয় বিয়ে নিয়েও ইতিবাচকতার পরিচয় দিয়েছেন পিঙ্কি। TV9 বাংলাকে সরাসরি বলেছিলেন, “আমি এটা ভেবে খুশি যে দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ শেষমেশ তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন।” কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের খবর পেয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন পিঙ্কি। সঙ্গে এটাও বলেছিলেন যে, ১০ জানুয়ারি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে। কাঞ্চন মল্লিক ৫৬ লাখ টাকা খোরপোশ দিয়েছেন তাঁকে। প্রশ্ন উঠেছিল, রোজগেরে হয়ে কেন কাঞ্চনের থেকে এই খোরপোশ চেয়েছিলেন পিঙ্কি। উত্তরে বলেছিলেন যে, তাঁদের পুত্র ওশের জন্য সেই টাকা। সেই টাকাতে তিনি হাতও দেবেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *