Kunal Ghosh: পুরনো সেই দিনের কথা মনে পড়ছে কুণালের! – Bengali News | Kunal Ghosh remembers old days, shares pic with Mamata Banerjee in x
এই ছবি পোস্ট করেছেন কুণাল ঘোষImage Credit source: twitter
কলকাতা: তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের সম্পর্ক দীর্ঘদিনের। মাঝে অনেক চড়াই-উতরাই পেরিয়েও কুণাল ঘোষ তৃণমূলের সৈনিক হিসেবে কাজ করেছেন। সম্প্রতি দলের তরফে বিবৃতি দিয়ে কুণাল ঘোষকে দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরও একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। এরই মধ্যে পুরনো দিনের কথা মনে পড়ল তাঁর। ছবি পোস্ট করে তেমনটাই লিখেছেন কুণাল ঘোষ। শনিবার সকালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেছেন কুণাল।
কুণাল এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পুরনো সেই দিনের কথা। তখনও তৃণমূল সরকারে আসেনি। একটা সুন্দর মুহূর্ত।’ কত আগে থেকে তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক, সেটাই কার্যত প্রকাশ পেয়েছে এই ছবিতে।
গত বুধবার গিয়েছে রাজ্য সাধারণ সম্পাদকের পদ। বৃহস্পতিবার দলের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ গিয়েছে কুণাল ঘোষের নাম। সম্প্রতি অনুগামীদের পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলতেও দেখা গিয়েছে কুণালকে। আবেগতাড়িত হয়ে পড়েছেন তিনি। বারবার বুঝিয়ে দিয়েছেন, পদ না থাকলেও দলে থেকেই কাজ করবেন কুণাল।
কুণাল বলেছেন, আজ না হয় কাল মমতাদি-অভিষেক বুঝবেন, অনুধাবন করবেন। এই আত্মবিশ্বাস নিয়ে দলটা চালিয়ে যাব।
পুরোনো সেই দিনের কথা।
তখনও @AITCofficial সরকারে আসেনি। একটা সুন্দর মুহূর্ত। pic.twitter.com/PAPkic8upK— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 4, 2024