Vande Bharat Metro: কেমন দেখতে হল ‘বন্দে ভারত মেট্রো’, দেখে নিন সেই ভিডিয়ো – Bengali News | Vande Bharat Metro train coach prepared in chennai, here is the first look
বন্দে ভারত। ফাইল চিত্রImage Credit source: PTI
নয়া দিল্লি: বন্দে ভারত ট্রেনের পর এখন দেশের অনেক বড় শহরে ‘বন্দে ভারত মেট্রো’ চালানোর প্রস্তুতি চলছে। বন্দে ভারত মেট্রো ট্রেনের প্রথম ঝলকও প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। চলতি বছরের জুলাই থেকে এই বিশেষ মেট্রো ট্রেনের ট্রায়াল রান হবে। পাঞ্জাবের কাপুরথালায় একটি রেল কোচ কারখানা বন্দে ভারত মেট্রোর প্রথম কয়েকটি কোচ তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে এই ধরনের ৫০টি ট্রেন তৈরি করা হবে এবং ধীরে ধীরে তাদের সংখ্যা ৪০০-এ পৌঁছবে। বন্দে ভারত মেট্রো ট্রেনগুলি ১০০ কিলোমিটার থেকে ২৫০ কিলোমিটারের মধ্যে চলবে। এতে ১২টি কোচ থাকবে, তবে ১৬টি কোচও রাখা হতে পারে ভবিষ্যতে।
বর্তমানে দেশের ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ২৮৪টি জেলার মধ্য দিয়ে ১০২টি বন্দে ভারত ট্রেন চলে মোট ১০০টি রুটে।
জানা গিয়েছে, মুম্বইয়ের লোকাল ট্রেনগুলির জায়গায় আগামী তিন থেকে চার বছরের মধ্যে বন্দে ভারত মেট্রো ট্রেন চলবে। বন্দে ভারত মেট্রো ট্রেনের প্রথম রেক কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে প্রায় তৈরি। সূত্রের খবর, বন্দে ভারত মেট্রোর ৫০টি রেক তৈরির পর আরও ৪০০টি রেক তৈরির অর্ডার দেওয়া হবে। বন্দে ভারত মেট্রো দেশের ১২টি বড় এবং মাঝারি শহরের মধ্যে প্রতিদিন চলাচল করবে।
সূত্রের খবর, ভবিষ্যতে মুম্বই ছাড়াও কলকাতা, চেন্নাই -এর মতো মেট্রোপলিটন শহরগুলিতেও চলাচল করবে।
🚨 First Vande Metro train rolled out from ICF Chennai today. (📹-@trainwalebhaiya) pic.twitter.com/SWQuEoQ5kC
— Indian Tech & Infra (@IndianTechGuide) April 30, 2024