শাশুড়ির প্রেমে হাবুডুবু খাচ্ছিল জামাই, শ্বশুর ফষ্টিনষ্টি ধরতেই…. ভিডিয়োতেই দেখুন কী হল – Bengali News | Bihar man fell in love with his mother in law marries her after getting caught by father in law
শাশুড়িকে বিয়ে করলেন এক ব্যক্তি।Image Credit source: Twitter
পটনা: প্রেম মানে না কোনও বাধা, তা প্রমাণ হল আবারও। বিয়ের পর স্ত্রী নয়, বরং তাঁর মায়ের প্রেমে পড়লেন এক ব্যক্তি। শাশুড়িকে ভালবেসে দুনিয়া উজাড় করে দিতেও রাজি তিনি। এদিকে, জামাইয়ের প্রেমের প্রস্তাব ফেরাতে পারেননি শাশুড়িও। তাদের সম্পর্ক যখন মাখো মাখো পর্যায়ে, সেই সময়ই হাতেনাতে ধরে ফেললেন শ্বশুর। তবে তিনি কঠোর হননি। বরং স্ত্রীকে নিজেই তুলে দিলেন জামাইয়ের হাতে। ব্যবস্থা করলেন তাদের বিয়ের।
ঘটনাটি ঘটেছে বিহারে। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যেখানে এক ব্যক্তিকে তাঁর শাশুড়িকে বিয়ে করতে দেখা যায়। উৎসুক গ্রামবাসীরা নব বিবাহিতদের জন্য হাততালিও দেন। কিন্তু এই শাশুড়ি-জামাইয়ের প্রেম হল কীভাবে?
সিকন্দর যাদব (৪৫) নামক এক ব্যক্তি তাঁর স্ত্রীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতে আসেন। শ্বশুরবাড়িতে থাকাকালীনই তিনি আকর্ষণ বোধ করেন শাশুড়ি গীতা দেবীর প্রতি। তাঁর সঙ্গে শাশুড়ির বয়সেরও খুব একটা ফারাক নেই, মাত্র ১০ বছরের বড়। দেখতে দেখতেই শাশুড়ি-জামাইয়ের মধ্যে তৈরি হল প্রেমের সম্পর্ক।
#VideoNews बिहार में सास-दामाद ने ग्रामीणों के सामने की शादी
दामाद सिकंदर यादव और सास गीता देवी का कई साल से चल रहा था अफेयर
पकड़े जाने के बाद ससुर ने करा दी दोनों की शादी
सिंदूर भरने के बाद दामाद और सास ने कोर्ट मैरिज भी की
सिकंदर यादव के गीता देवी की बेटी से दो बच्चे हैं। pic.twitter.com/cFBDUEfSwD
— Neo Politico हिंदी (@NP_Hindi) April 28, 2024
ভালই চলছিল শাশুড়ি-জামাইয়ের প্রেম, কিন্তু দুইজনের ঘনিষ্ঠতা দেখে সন্দেহ জাগে শ্বশুর দিলেশ্বর দারভের মনে। একদিনে স্ত্রী ও জামাইকে ঘনিষ্ঠ অবস্থায় ধরেও ফেলেন। ব্যস, আর কী। গোটা গ্রামে জানাজানি হয়ে গেল। বসানো হল পঞ্চায়েত। সেখানেও মুখ লুকানোর বদলে সবার সামনেই শাশুড়ির প্রতি প্রেম জাহির করেন সিকন্দর। পঞ্চায়েতের সিদ্ধান্তেই সিকন্দর তাঁর শাশুড়ি গীতা দেবীকে সিঁদুর পরান। গ্রহণ করেন নিজের স্ত্রী হিসাবে। শ্বশুর দিলেশ্বরও নিজের স্ত্রীকে জামাইয়ের হাতে তুলে দিতে দ্বিধা করেননি। বরং তাদের আইনি বিবাহের ব্যবস্থাও করেন তিনি।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই উত্তর প্রদেশের এক যুবতী শোরগোল ফেলে দিয়েছিলেন এই দাবি করে যে তিনি তাঁর স্বামীকে নয়, শাশুড়িকে ভালবাসেন। স্বামীকে ডিভোর্স দিয়ে শাশুড়িকে বিয়ে করতে চান। নিজের সম্মান বাঁচাতে শাশুড়ি শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।