Howrah: ভোটের মুখে এসব বাড়ছে! মাঝরাস্তা থেকে যুবককে ধরল পুলিশ... - Bengali News | Young Boy arrested with pistol cartridge at jogacha area - 24 Ghanta Bangla News
Home

Howrah: ভোটের মুখে এসব বাড়ছে! মাঝরাস্তা থেকে যুবককে ধরল পুলিশ… – Bengali News | Young Boy arrested with pistol cartridge at jogacha area

Spread the love

হাওড়া: লোকসভা ভোট শুরু হচ্ছে শুক্রবার থেকে। প্রথম দফায় এ রাজ্যের তিন কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার হল হাওড়ায়। বৃহস্পতিবার দুপুরে জগাছার পুরানো প্রেস কোয়ার্টার এলাকা থেকে সৌরভ পারাল ওরফে ছোটবাবু নামে একজনকে গ্রেফতার করে জ’গাছা থানার পুলিশ। অভিযোগ, তাঁর কাছ থেকেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, দু’ রাউন্ড গুলি।

ধৃত সৌরভের কাছ থেকে একটি চোরাই মোটরবাইকও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের প্রাথমিক অনুমান, কোনও অপরাধ করতেই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিলেন ওই যুবক।

ভোটের আগে পুলিশ নিয়মিত নাকাতল্লাশি চালাচ্ছে বিভিন্ন এলাকার গুরুত্বর্পূণ রাস্তাগুলিয়। বৃহস্পতিবার দুপুরে জ’গাছা থানার পুলিশও ঘুরছিল। পুরানো প্রেস কোয়ার্টারের কাছে নাকা তল্লাশি চলছিল। তখনই ওই যুবক পুলিশের জালে ধরা পড়েন।

তাঁর সঙ্গে একটি মোটরবাইকও ছিল। গতিবিধি সন্দেহজনক দেখে পুলিশ তাঁকে তাড়া করে। এরপরই ধরা পড়ে যান। জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গুলি। এমনও জানা গিয়েছে, এর আগেও পুলিশের জালে ধরা পড়েন সৌরভ। আপাতত জামিনে মুক্ত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *