'কিচ্ছু জানে না', বিয়ের এক বছরও হয়নি, রাঘবে বিরক্তি পরিণীতির? - Bengali News | Parineeti Chopra Reveals Her Only Complaint Against Hubby, Raghav, - 24 Ghanta Bangla News
Home

‘কিচ্ছু জানে না’, বিয়ের এক বছরও হয়নি, রাঘবে বিরক্তি পরিণীতির? – Bengali News | Parineeti Chopra Reveals Her Only Complaint Against Hubby, Raghav,

Spread the love

গত বছর সেপ্টেম্বর মাসে আপনেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। এর আগে খেলোয়াড় ও শো-বিজের তারকাদের বিয়ে দেখা গেলেও রাজনীতিবিদ বিয়ে করছেন সুন্দরী অভিনেত্রীকে– এ ঘটনা খুব একটা দেখা যায় না। তাই এই নিয়ে কম আলোচনা। তবে এক বছর পূর্ণ হতে না হতেই স্বামীকে নিয়ে অভিযোগ পরিণীতির। কী বলেছেন তিনি?

তাঁর কথায়, “মাথার উপর ভগবান জানেন। আর শুধু জানেন ও। ওর বিরুদ্ধে আমার একটাই অভিযোগ। রাঘব বিনোদন জগতের কিছুই জানে না। গান তাও একটু আধটু শোনে। কিন্তু সেটা আমার ছবির কোনও গান কিনা তা ওকে জিজ্ঞাসা করো, ও বলতেই পারবে না। আমায় সবসময় ধরিয়ে দিতে হয়।” মনে মনে এই নিয়ে কষ্ট থাকলেও রাগ নেই পরিণীতির। নিজেই যোগ করেছেন, “আমি নিজেও রাজনীতির খবর কিচ্ছু জানি না। ও বিনোদন সম্পর্কে জানে না। ভালই হয়েছে, জীবন নিয়ে আমাদের কথা হয়।”

ইন্ডাস্ট্রির কারও সঙ্গে সেভাবে সম্পর্কে জড়াননি অভিনেত্রী। তাঁর কথায়, “আমার সুফি আত্মা। এই ইন্ডাস্ট্রির বাইরেও আমার এক জগৎ আছে। আমার স্বামীও যদি একই ইন্ডাস্ট্রির হত তবে আমি পাগল হয়ে যেতাম। আমার জীবনকে ও সাধারণ বানিয়েছে। খুব ভাল একজন মানুষে সঙ্গে আমার বিয়ে হয়েছে।” গত বছর ২৪ সেপ্টেম্বর রাঘবকে বিয়ে করেন পরি। এর পর থেকে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ওঁরা। মাঝে রটেছিল, মা হচ্ছেন পরিণীতি। যদিও সেই কথা সত্যি নয়। সে আভাস নিজেই দিয়েছিলেন নায়িকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *