মাধবীর অন্তিম ইচ্ছা প্রসেনজিৎকে কেন্দ্র করে, বুম্বা জানেন ‘মাধু আন্টি’র ইচ্ছার কথা? – Bengali News | Actress madhabi mukherjee”s desire to work with this actor in her last film
‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে মাধবী মুখোপাধ্যায়কে জড়িয়ে ধরে শিশুশিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
তাঁর বয়স এখন ৮২ বছর। এই বয়সেও মনের দিক থেকে চির তরুণী অভিনেত্রী মাধবী মুখোপাধ্য়ায়। সম্প্রতি একটি সিরিয়ালে অভিনয় করতে শুরু করেছেন পুরনো দিনের সই অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে। তাঁর আত্মজীবনীও প্রকাশিত হয়েছে ২০২৪ সালের বইমেলায়। জীবনের অনেকগুলো বসন্ত পার করে আসার পর এক ইচ্ছার কথা জানিয়েছিলেন মাধবী। সেটা কী?
অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় তাঁর জীবনের শেষ ছবিতে অভিনয় করতে চান ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে। এর পিছনে একটি ইতিহাস আছে। সেই ইতিহাস বেশ মধুর। শিশু অবস্থায় পর্দায় মাধবীর পুত্রের চরিত্রে ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। ‘ছোট্ট জিজ্ঞাসা’ই ছিল প্রসেনজিতের কেরিয়ারের প্রথম অভিনীত ছবি। মাধবী ছাড়াও সেই ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বিশ্বজিতের স্ত্রীর চরিত্রে ছিলেন মাধবী।
ফলে, মাধবীর শেষ ইচ্ছা এটাই–তাঁর প্রিয় বুম্বা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডাক নাম)-র সঙ্গে জীবনের শেষ ছবিতে অভিনয় করবেন। এবার পুরোটাই প্রসেনজিৎ, পরিচালক, প্রযোজকদের উপর নির্ভর করছে। মাধবীর ইচ্ছাপূরণ তাঁদের হাতে।
এই খবরটিও পড়ুন
কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন মাধবী মুখোপাধ্য়ায়। জানুয়ারি মাস ছিল। ঢাকুরিয়ার একটি ক্লাবের দ্বারা আয়োজিত মৃণাল সেনকে কেন্দ্র করে এক স্মরণসভায় খোলা মাঠে অনেকক্ষণ বসেছিলেন মাধবী। হিম পড়ছিল সেই সময়। হুট করে ঠান্ডা লেগে যায় মাধবীর। তারপর শ্বাসের সমস্যা, সর্দি-কাশিতে জর্জরিত হয়ে পড়েন। অভিনেত্রীর বাড়ি থেকে বেরনো বন্ধ ছিল অনেকদিন।