লুকোচুরির ইতি, এই বৈশাখেই বিয়ে আদৃত-কৌশাম্বীর, কবে? - Bengali News | Adrit and kaushambi are getting married on this date - 24 Ghanta Bangla News
Home

লুকোচুরির ইতি, এই বৈশাখেই বিয়ে আদৃত-কৌশাম্বীর, কবে? – Bengali News | Adrit and kaushambi are getting married on this date

Spread the love

এই বৈশাখেই বিয়ে আদৃত-কৌশাম্বীর, কবে?

এই বছরের গোড়াতেই টিভিনাইন বাংলা আপনাদের জানিয়েছিল, খুব শীঘ্রই বিয়ে করছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। যদিও সেই সময় বিয়ের খবর ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন ‘দিদিয়া’। তবে সত্যি কি আর বেশিদিন চাপা থাকে? অবশেষে খবরে শিলমোহর। সত্যিই বিয়ে করছেন আদৃত ও কৌশাম্বী। প্রখর দাবদাহে যখন সারা শহর জ্বলছে, ঠিক তখনই তাঁদের মনে উঁকি দিতে চলেছে বসন্তের হাওয়া। আগামী ৯ মে বিয়ে করছেন তাঁরা। বাঙালি রীতি মেনেই হবে বিয়ে। ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে। জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি।

যদিও আদৃত এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। এবারেও তাঁর ব্যতিক্রম হয়নি। বিয়ের দিনক্ষণ প্রকাশ পেলেও নিজেদের সম্পর্ক এখনও প্রকাশ্যে আনেননি ওঁরা। যদিও প্রেমের বয়স বেশ খানিকটা পার হয়ে গিয়েছে। তাঁদের নিয়ে ট্রোলিংও কম হয় না। ‘মিঠাই’ ধারাবাহিকে সৌমিতৃষা কুন্ডু ও আদৃত রায়ের কেমিস্ট্রি দেখার পর থেকে অনেকেই ভেবে নিয়েছিলেন তাঁরা বুঝি সম্পর্কে রয়েছেন। কিন্তু তার বদলে কৌশাম্বীর এন্ট্রি অনেকেই মেনে নিতে পারেননি। সেই কারণে সামাজিক মাধ্যমে কৌশাম্বীকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। যদিও যত দিন গিয়েছেন ততই প্রেম বেড়েছে তাঁদের। এবার সেই প্রেমই এগচ্ছে আরও একধাপ। তাঁদের নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *