বিয়ের পর আচমকাই মহাবিপাকে অনামিকা, ‘আমাকে দেখেই ওরা…’ – Bengali News | Anamika chakraborty got rejected from work due to this reason
হঠাৎ করেই ওজন বাড়িয়ে ফেলেছেন অনামিকা চক্রবর্তী। আর তাতেই বেজায় সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখও খুলেছেন। জানিয়েছেন, ‘মোটা’ দাগিয়ে দেওয়ায় একের পর এক কাজ হাতছাড়া হচ্ছে তাঁর। অনামিকার কথায়, “আমি এখনও প্রত্যাখিত হচ্ছি। আমাকে দেখেই ওরা বলে মোটা হয়ে গিয়েছ। রোগা না হলে স্ক্রিনে ভাল লাগবে না। কারণ ওটা এটাই বিশ্বাস করতে চায়। যে রোগা মানেই সে সুন্দর।”
তবে শুধু অনামিকা নন। গ্ল্যামার ওয়ার্ল্ডে ‘বডি শেমিং’ নতুন কিছু নয়। অতীতে বিদ্যা বালান থেকে শুরু করে ঐশ্বর্যা রাই বচ্চনের মতো ব্যক্তিত্বকেও এর মধ্যে দিয়ে যেতে হয়েছে। যদিও সমাজের ট্যাবু ভেঙে এগিয়ে গিয়েছেন তাঁরা। পাত্তা দেননি যাবতীয় ট্রোলিং।
গত বছর ২৮ জুন একেবারে ছিমছাম ঘরোয়া ভাবে বিয়ে করেছিলেন অনামিকা। পাত্র উদয় প্রতাপ সিং এই ইন্ডাস্ট্রিরই অংশ। সেজেছিলেনও একেবারে সাদামাঠা ভাবে। আমন্ত্রিতের সংখ্যাও ছিল নেহাতই সামান্য। পরিবারের লোকজন ও কাছে বন্ধু বান্ধবদের নিয়ে বিয়ে সেরেছিলেন ওঁরা। অনামিকার বিয়ের সাজও ছিল একেবারেই ছিমছাম। পরেছিলেন হালকা গোলাপি রঙের শাড়ি। তাঁদের বিয়ের ছবি বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এর পর থেকে খুব একটা মুখ্য চরিত্রে দেখা যায়নি তাঁকে। মাঝেমধ্যেই যদিও উদয়ের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় সামাজিক মাধ্যমে।