Fire at Dumdum: একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলছে দমদমের বস্তি, হাহাকার শতাধিক পরিবারে – Bengali News | Fire at dumdum slum area, cylinder blasts heard, hundreds of houses are there
আগুনে ঝলসে যাচ্ছে গোটা বস্তিImage Credit source: TV9 Bangla
দমদম: শনিবার দুপুরে কার্যত আগুনে ঝলসে গেল দমদমের বস্তি এলাকা। আগুনের উৎস এখনও স্পষ্ট নয়, তবে ক্রমে আগুন ছড়াতে ছড়াতে গ্রাস করেছে শতাধিক বাড়ি। বহু পরিবার ঘরছাড়া। আতঙ্কে কেউ কেউ খালে ঝাঁপ দেন বলেও শোনা যাচ্ছে, তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন। তারপরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা বাগজোলা খাল থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার পর বেশ কিছুক্ষণ কেটে গেলেও বস্তির অন্দরে শোনা যাচ্ছে পরপর সিলিন্ডার বিস্ফোরণের শব্দ।
সবিস্তারে আসছে…