DMK Seat Change: এতদিন শোনেননি স্পিকার! শাহের সঙ্গে সাক্ষাতের পরই রাতারাতি জায়গা বদলাল DMK-র | DMK Seat Change in Parliament After Support to NDA on Delimitation Bill - 24 Ghanta Bangla News
Home

DMK Seat Change: এতদিন শোনেননি স্পিকার! শাহের সঙ্গে সাক্ষাতের পরই রাতারাতি জায়গা বদলাল DMK-র | DMK Seat Change in Parliament After Support to NDA on Delimitation Bill

Spread the love

DMK Seat Change: এতদিন শোনেননি স্পিকার! শাহের সঙ্গে সাক্ষাতের পরই রাতারাতি জায়গা বদলাল DMK-র

ফাইল চিত্র।Image Credit: PTI

নয়া দিল্লি: মাঝে শুধু একটা অধিবেশনের ফারাক। তাতেই বদলে গেল অনেক সমীকরণ। যে ডিএমকে এতদিন ইন্ডিয়া জোটের শরিক ছিল, বাজেট অধিবেশনে আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করেছিল, সেই ডিএমকে-ই এবার জানাল তারা এনডিএ-র আনা আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে সমর্থন জানাবে। আসন পুনর্ববিন্যাস বিলে সমর্থন ঘোষণার সঙ্গে সঙ্গেই এল বড় বদল। লোকসভায় আসন পরিবর্তন করা হল ডিএমকে-র।

বিরোধী আসন থেকে সরিয়ে সরকার পক্ষের দিকে আনা হল ডিএমকে সাংসদদের আসন। জানা গিয়েছে, শনিবার কানিমোঝির নেতৃত্বে ডিএমকে সাংসদরা দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। জানান এই বিলে সমর্থনের কথা। এরপরেই লোকসভায় বসার আসন পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করে লোকসভা সচিবালয়।

তামিলনাড়ু নির্বাচনের পর রাজনৈতিক সমীকরণ বদলের সঙ্গে সঙ্গেই নিজেদের আসন পরিবর্তনের জন্য লোকসভা স্পিকারকে আবেদন করেছিল ডিএমকে। কংগ্রেসের পাশ থেকে তাদের বসার আসন সরিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। এতদিন এই আবেদনের প্রেক্ষিতে কোনও পদক্ষেপ করেননি স্পিকার। তবে আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন জানানোর পরই তাদের আসন বদল হল।

আগামী সোমবার, ৩০ নভেম্বর লোকসভায় বিশেষ অধিবেশন। এরপর ২ ডিসেম্বর রাজ্যসভায় বিশেষ অধিবেশন রাখা হয়েছে। গতবার, বাজেট অধিবেশনের দ্বিতীয় অংশে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাশ করানো যায়নি দুই-তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়। এবার সরকার পক্ষের লক্ষ্য, এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা। এবারের বিশেষ অধিবেশনে এনডিএ একদিকে যেমন শরদ পওয়ারের এনসিপি-কে পাচ্ছে, অন্যদিকে দক্ষিণ ভারতের দল ডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস, বিআরএস-ও সমর্থন জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *