KKR, IPL 2024: টিম হোটেলে ইদের খুশিতে সামিল, কালীঘাটেও ছুটলেন রিঙ্কুরা - Bengali News | Rinku Singh and his KKR teammates offer prayers at Kalighat Temple ahead of KKR vs LSG IPL 2024 watch video - 24 Ghanta Bangla News
Home

KKR, IPL 2024: টিম হোটেলে ইদের খুশিতে সামিল, কালীঘাটেও ছুটলেন রিঙ্কুরা – Bengali News | Rinku Singh and his KKR teammates offer prayers at Kalighat Temple ahead of KKR vs LSG IPL 2024 watch video

Spread the love

কলকাতা: ধর্ম যার যার, উৎসব সবার.. কেকেআরের (KKR) ক্রিকেটারদের দেখে এ কথাই হয়তো বলবেন নেটিজ়েনরা। আজ পবিত্র ইদ। আর সেই ইদের উৎসবে সামিল হলেন কেকেআরের তারকা ক্রিকেটাররা। নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, সাকিব হোসেনরা কেকেআরের অনুরাগীদের ইদের (Eid) শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার ইডেনে আইপিএলে (IPL) কেকেআরের ম্যাচ। তার আগে ইদের আবহে ছুটির মেজাজে রয়েছেন কেকেআরের ক্রিকেটাররা। টিম হোটেলে নাইটরা একদিকে ইদের খুশিতে সামিল হলেন। অন্যদিকে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীরা গেলেন কালীঘাটে পুজো দিতে।

কলকাতা নাইট রাইডার্সের টিম হোটেলে ইদ উদযাপনে মেতেছেন রহমানউল্লাহ গুরবাজ, সাকিব হোসেন, আল্লাহ গজনফররা। ইন্সটাগ্রামে কেকেআরের ক্রিকেটাররা তাঁদের অনুরাগীদের ইদ ভালো কাটার শুভেচ্ছা জানিয়েছেন। সেই ভিডিয়ো বার্তা শেয়ার করে কেকেআর ক্যাপশনে লিখেছে, ‘আমাদের পরিবার থেকে তোমাদের পরিবারকে জানাই ইদ মুবারক।’

কেকেআরের ইন্সটাগ্রামে অপর এক ভিডিয়োতে দেখা গিয়েছে, রিঙ্কু সিং, অনুকূল রায়, ভেঙ্কটেশ আইয়ার ও বরুণ চক্রবর্তী আজ, বৃহস্পতিবার সকালে কালীঘাট মন্দিরে মায়ের পুজো দিয়েছেন। ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মায়ের আশীর্বাদ যেন সর্বদা সঙ্গে থাকে, এই প্রার্থনা।’

জয়ের হ্যাটট্রিকের পর চেন্নাইয়ের কাছে গত ম্যাচ হেরেছে কেকেআর। এ বার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে রবিবার হারিয়ে জিততে চায় গৌতম গম্ভীরের টিম। এ বারের আইপিএলে সেই অর্থে রিঙ্কু সিংয়ের ব্যাটিং তান্ডব দেখা যাচ্ছে না। কারণ তিনি লোয়ার অর্ডারে নামছেন। বরুণ চক্রবর্তী ভালো বোলিং করছেন। কিন্তু ধারাবাহিকতা নেই। এ বার হয়তো কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিয়ে রিঙ্কু-বরুণরা দলের সাফল্যের পাশাপাশি নিজেদের সাফল্যও প্রার্থনা করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *