মমতা তৃণমূলের বিধায়কের ভাই গ্রেপ্তার, রবিতেই হাজির করানো হবে আদালতে
তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের ভাই মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। দলীয় সূত্রে খবর, মোশারফ মমতাপন্থী তৃণমূলের নেতা। ব্লক যুব তৃণমূলের সভাপতি পদেও রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, শনিবার ইটাহারের চেকপোস্ট এলাকায় তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। তবে ঠিক কী কারণে মোজাফফরকে আটক করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফেও এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।