হাতির করিডরেই রেলপথ! কাটা হবে ৩,৫০০টি গাছও? উদ্বিগ্ন পরিবেশকর্মীরা
ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্য ভজন সাহা বলেন, ‘রেলপথ তৈরি হোক, তবে হাতিদের করিডর সুরক্ষিত রেখেই। কেন এতগুলি গাছ কাটার প্রয়োজন হচ্ছে, তার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ্যে আনতে হবে রেল ও বন দপ্তরকে।’ যদিও পরিবেশকর্মীদের আশঙ্কা উড়িয়ে বনমন্ত্রী বলেন, ‘বানারহাট থেকে ভুটানের মধ্যে রেলপথ তৈরি হলে হাতিদের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে। রেলের প্রযুক্তি এখন উন্নত। সেগুলিকে ব্যবহার করা হবে। আর যে গাছ কাটা হবে, তা অন্যভাবে পূরণ করার চেষ্টা করা হবে।’