SFI-এর পাল্টা ABVP-র বুকস্টল ঘিরে উত্তেজনা কলেজ স্ট্রিটে, ঘটনাস্থলে মোতায়েন পুলিশ - 24 Ghanta Bangla News
Home

SFI-এর পাল্টা ABVP-র বুকস্টল ঘিরে উত্তেজনা কলেজ স্ট্রিটে, ঘটনাস্থলে মোতায়েন পুলিশ

Spread the love

মঙ্গলবারের পরে বুধবারও ধুন্ধুমার পরিস্থিতি কলেজ স্ট্রিটে। SFI-এর পাল্টা ABVP-র বুকস্টল বসানোকে কেন্দ্র করে চরমে উঠল উত্তেজনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় বসে পড়েন ABVP-র কর্মী সমর্থকরা। তাঁদের বক্তব্য, SFI-কে বুকস্টলের অনুমতি দেওয়া যাবে না। সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় কলেজ স্ট্রিটে। যদিও পুলিশ সূত্রে খবর, এ দিন নিয়ম মেনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বুকস্টল দেয় SFI, কিন্তু ABVP-র বুকস্টল খোলার ক্ষেত্রে কোনও অনুমতি ছিল না। অবশেষে এবিভিপির জমায়েত হঠানোর চেষ্টা করে পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *