PBKS vs SRH Playing XI, IPL 2024: প্রথম অ্যাওয়ে জয়ের খোঁজে SRH, রান তাড়ার সিদ্ধান্ত ধাওয়ানের - Bengali News | IPL 2024 Confirmed Playing XI PBKS vs SRH today IPL match Punjab Kings vs Sunrisers Hyderabad Match 23 In Bengali - 24 Ghanta Bangla News
Home

PBKS vs SRH Playing XI, IPL 2024: প্রথম অ্যাওয়ে জয়ের খোঁজে SRH, রান তাড়ার সিদ্ধান্ত ধাওয়ানের – Bengali News | IPL 2024 Confirmed Playing XI PBKS vs SRH today IPL match Punjab Kings vs Sunrisers Hyderabad Match 23 In Bengali

Spread the love

সানরাইজার্স হায়দরাবাদ এ মরসুমে চার ম্যাচে দুটি জিতেছে, দুটিতে হার। জয় দুটি ঘরের মাঠে। এটাই যেন কিছুটা চিন্তার প্যাট কামিন্সের কাছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। গত ম্যাচের টিমই ধরে রাখল সানরাইজার্স। গত ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিলেন প্যাট কামিন্সরা। সে কারণেই অপরিবর্তিত দল নামানোর সিদ্ধান্ত। টস জিতলে তিনিও বোলিং নিতেন, পরিষ্কার জানিয়ে দিলেন সানরাইজার্স অধিনায়ক।

পঞ্জাব কিংসও দুটি ম্যাচ জিতেছে। তবে ধারাবাহিকতার অভাব। ক্লোজ ম্যাচে জয়ের কাছ থেকেও ফিরতে হয়েছে পঞ্জাবকে। গত ম্যাচে জিতে আত্মবিশ্বাসে ভরপুর পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। ঘরের মাঠেও ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া ধাওয়ান। লিয়াম লিভিংস্টোন ফিট হয়ে না ওঠায় কিছুটা চিন্তা পঞ্জাব শিবিরে। মোহালির নতুন স্টেডিয়ামের পিচ রিপোর্ট বলছে, এই মাঠে হাইস্কোরিং ম্যাচ হবে। পঞ্জাব বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষায়। সানরাইজার্স ব্যাটাররা বিধ্বংসী ফর্মে রয়েছে।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *